স্কুল প্রতিষ্ঠার পর প্রথমবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র খট্টিমারি স্কুলে, উৎসবের আমেজ ধূপগুড়িতে।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- আজ ২১ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, চলতি বছরে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছে মোট ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। সংসদ জানিয়েছে, রাজ্যজুড়ে মোট ২১০৫টি ভেনু এবং ৮২৬টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি সংক্রান্ত বিষয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হয় এবং সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও ছিল।এই পরীক্ষা এবার শেষ হবে ১৪ অক্টোবর। অর্থাৎ, দুর্গাপুজোর চতুর্থীর দিন শেষ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা।

এদিন খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকাল থেকে অত্যন্ত নিরাপত্তার মাধ্যমে স্কুল শিক্ষা দফতরের যাবতীয় নিয়ম মেনে ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি ফাঁড়ির ওসি ও বিরাট পুলিশ বাহিনীর উপস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। স্কুলের তরফে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ঢোকানো হয়। স্কুলে সিসি টিভি বসানো হয়। এদিন স্কুলে কালীরহাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মোট ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৭৮ জন ছাত্র এবং দুরামারি চন্দ্র কান্ত স্কুলের মোট ১৫৮ জন ছাত্রের মধ্যে ৬৪ জন ছাত্র ও ৯৪ জন ছাত্রী মিলিয়ে দুই স্কুলের মোট ২৭৯ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়।

প্রথমবার স্কুলে উচ্চ মাধ্যমিকের ভেন্যু পড়ায় স্থানীয় দের মধ্যে যেন উৎসবের আমেজ। জেলা বিজেপি ও জেলা কৃষাণ মোর্চার সাধারণ সম্পাদিকা এর নেতৃত্বে এদিন দই চন্দন ফোঁটা পরিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে জলের বোতল, কলম ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনের বিজেপির এই কর্মসূচিতে ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পার্শ্ববর্তি গ্রাম ঝাড় আলতা ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত হন। পাশাপাশি জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তিন বনবস্তি থেকে এই স্কুলে বস্তিবাসীর পরীক্ষার্থীরাও আসেন। যেহেতু একটা দীর্ঘ পথ হাতির করিডর বর্ণ প্রাণীদের আক্রমণ লাগাতার লেগে রয়েছে। সে কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি ব্যবস্থা বন দপ্তরের। মোরাঘাট রেঞ্জের তরফে বিশেষ একটি গাড়িতে বন কর্মীদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মাধ্যমে বস্তির পরীক্ষার্থীদের এদিন খট্টিমারি স্কুলে পৌঁছে দেওয়ার ছবিও ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *