পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে অনিয়মের অভিযোগ, মালদায় তদন্তের দাবি জোরালো।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতা থেকে যেতেই বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে। এবার মালদা জেলার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ডের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গত ৮ জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।…

