মালদা কলেজ ও পলিটেকনিকে চরম ব্যস্ততা, চলছে ভোট সামগ্রী বিতরণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের দুটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে।

Read More

মিশন রোডে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ১, গুরুতর আহত ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা :– পুরাতন মালদার মিশন রোড সংলগ্ন জাতীয় সড়কে বুধবার ভোরে ভয়াবহ পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল প্রায় ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি অজানা গাড়ি দ্রুতগতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে, অপর…

Read More

প্রথম দফার ভোটের আগে মেদিনীপুর DCR সেন্টারে ভিড় জমালেন ভোটকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ,তার আগে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর DCR সেন্টারে আসতে শুরু করেছে ভোট কর্মীরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে DCR সেন্টার চত্বর।রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন হবে।

Read More

ধ্রুবজ্যোতি সাহার সমর্থনে খড়গ্রামে পথে নামলেন বাদশা মৈত্র।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা : খড়গ্রাম ৬৬ নম্বর বিধানসভা কেন্দ্রে (সিপিআইএম)-এর প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা-র সমর্থনে জোরদার রোড শো করলেন বাদশা মৈত্র। এই রোড শো-কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রোড শো-তে উপস্থিত ছিলেন কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের সিপিআইএম কর্মী-সমর্থকরা। বেলডাঙ্গা গ্রামসহ আশেপাশের একাধিক এলাকায় লাল ঝাণ্ডা হাতে নিয়ে কর্মীরা মিছিল…

Read More

মালদায় দলবদলের পাল্টা ছবি, বিজেপি সদস্যদের টানল তৃণমূল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–বামনগোলা ব্লকে এবার তৃণমূলে যোগদান বিজেপির দুই পঞ্চায়েত সদস্য।মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে মঙ্গলবার দুপুরে ভোট প্রচার চলে পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা থেকে র‍্যালি বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই র‍্যালির শেষে বামনগোলা ব্লকের মদলাবতী গ্রাম পঞ্চায়েতের বিজেপি দুই জন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কিস্কুর…

Read More

শেষ দিনের প্রচারে রণক্ষেত্র দাঁতন, আহত একাধিক বিজেপি কর্মী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার শেষ দিনের নির্বাচনী প্রচারে রণক্ষেত্র চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন। আহত একাধিক বিজেপি কর্মী। পড়ে রইলো বহু মোটরবাইক,আগুন জ্বললো একাধিক বাইক। বিজেপির অভিযোগ নির্বাচনী প্রচারের সময় অন্তর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী। এই ঘটনায় প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে একজনের অবস্থা…

Read More

চন্দ্রকোনারোডে দেবের রোড শো, তৃণমূল প্রার্থীর সমর্থনে জনজোয়ার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে চন্দ্রকোনারোড শহরে মঙ্গলবার বিকেলে রোড শো করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এই দিন চন্দ্রকোনারোড শহরের স্টেশন পড়া থেকে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় সাতবাঁকুড়াতে। এই দিন এই রোড শো’তে উপস্থিত…

Read More

চন্দ্রকোনারোডে অমিত শাহের জনসভা, শেষ দিনে বিজেপির শক্তি প্রদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার শেষ দিনে নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর সমর্থনে এই জনসভা করা হয়। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন শালবনীতে জিন্দাল কারখানা এখনো সম্পূর্ণ প্রজেক্টের কাজ…

Read More

ফালাকাটায় ঢাকঢোলের তালে কংগ্রেসের শোভাযাত্রা, সমর্থন চাইলেন প্রার্থী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচারের শেষ দিনে ফালাকাটায় কংগ্রেসের মহা মিছিল, সমর্থন চাইলেন অক্ষয় কুমার বর্মন। মঙ্গলবার দুপুরে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার বর্মন-এর সমর্থনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।ফালাকাটার মিলরোড ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল ঢাকঢোলের তালে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশ নেন প্রার্থী নিজেও। শহরের…

Read More

ড্রিম গার্লকে দেখতে ভিড়, আলিপুরদুয়ারে প্রচারে হেমা মালিনী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ার বিধানসভার বিজেপি প্রার্থী পরিতোষ দাসের সমর্থনে মঙ্গলবার রোড শো করলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। বলিউড সুপারস্টার হেমা মালিনিকে দেখতে রাস্তার দু’পাশে দেখা যায় ভীর। ড্রিম গার্ল কে মুঠোফোনে বন্দী করলেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা প্রচুর অনুরাগীরা।

Read More