জল নেই, পাইপ আছে! মালদায় জল জীবন মিশনের কাজ ঘুরে দেখে ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য্য মালদহে জল-জীবন মিশনের কাজের হাল দেখতে এসে চোখ কপালে। কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। কেন্দ্র সরকার গ্রামীণ পানীয় জল সরবরাহ করার জন্যে কয়েক শো কোটি টাকা দিয়ে ছিল বিগত রাজ্য সরকার কে। কিন্তু সমস্তটা চুরি হয়েছে। মাটির নিচে কোথাও পাইপ আছে কিন্তু জল নেই। ওভার হেড ট্যাঙ্কি আছে কিন্তু তা যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে। সব মিলিয়ে টাকা নয়ছয় হয়েছে। মন্ত্রী বলেন এইভাবে চলতে পারে না। ঠিকাদারদের বলেছি সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং রক্ষণাবেক্ষণ সাত বছর পর্যন্ত করতে হবে সেই এজেন্সিকে। কাজ শেষ করে চলে গেলে হবে না। ছয় মাস হয় নি ওভার হেড ট্যাঙ্কের পিলারে ফাটল দেখা দিয়েছে এই ভাবে চলতে পারেনা। পাশাপাশি তিনি বলেন পৌরসভার চেয়ারম্যানের উচিত পদত্যাগ করা কারণ এই পৌরসভাতে পানীয় জলের টাকা নিয়ে ব্যপক নয়ছয় হয়েছে। মালদহ থেকে ফিরে গিয়ে তিনি সরকার কে সমস্ত ঘটনা জানাবেন।

