গোল্ড-সিলভার-ব্রোঞ্জে ঝলমল ফালাকাটা, ISSKA চ্যাম্পিয়নশিপে গুরুকুলের ১৮ পদক।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ক্যারাটে ময়দানে সাফল্যের ঝলক ফালাকাটার গুরুকুল ক্যারাটে একাডেমির। গত ২০ সেপ্টেম্বর আলিপুরদুয়ারের জয়গাওয়ে অনুষ্ঠিত ISSKA অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে ওই একাডেমির ছাত্রছাত্রীরা। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৮টি পদক ঘরে তোলে তারা। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পাশাপাশি আত্মরক্ষার কৌশলে দক্ষতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে। একসঙ্গে এতগুলি পদক জয়ে উচ্ছ্বসিত গুরুকুল ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রী, প্রশিক্ষক ও অভিভাবকরা। এই সাফল্য আগামী দিনে আরও বড় সাফল্য পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অভিভাবকরা।

