হাতিশাবকের নামকরণ থেকে মেডিক্যাল কলেজ—জলদাপাড়ায় একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জলদাপাড়ার দুটো হস্তি শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।সুভাষিনি চা বাগানের অনুষ্ঠান শেষে এদিন জলদাপাড়া জাতীয় উদ্যানে আসেন মুখ্যমন্ত্রী। এদিন জলদাপাড়াতে জঙ্গল সাফারি করেন।মুখ্যমন্ত্রী জানান মার্চের মধ্যে হলং বাংলো কাজ শেষ হয়ে যাবে। তিনি আরো জানান আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ হবে। শীঘ্র হাসিমারা এয়ারপোর্ট হবে।

Read More

বিশ্ব নবী দিবসকে সামনে রেখে চন্দ্রকোনারোডে প্রশাসনিক বৈঠক, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে বিশ্ব নবী দিবসকে সামনে রেখে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হলো। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ব নবী দিবস উপলক্ষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত…

Read More

আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ, মালদায় মুখোমুখি বিজেপি কর্মী ও তৃণমূল কাউন্সিলর।

মালদা, ইংরেজবাজা, নিজস্ব সংবাদদাতা :-ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোরাপীড় ঘোষপাড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী সুনীল রায় তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার ও তাঁর ঘনিষ্ঠ রাজকুমার ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ, গত ১৮ই মার্চ ২০২৬ তারিখে ঘোরাপীর স্ট্যান্ডে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে…

Read More

সামনে দাঁতাল ‘রামলাল’, তার উপস্থিতিতেই বেদনার গান ৬০ বছরের পুষ্পলতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের পর দিন হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলের মানুষ। কখনও ধানজমিতে, কখনও গ্রামের রাস্তায়—লোকালয়ে হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এরই মাঝে জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’-কে সামনে পেয়ে এক বৃদ্ধার গাওয়া বেদনাদায়ক গান ঘিরে তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের শিশিরবাঁধ…

Read More

ব্লক অফিস থেকে স্কুল—আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালিয়ে মোদীর জন্মদিন পালন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এলাকায় ‘আশীর্বাদ প্রদীপ’ প্রজ্বালন করা হয়। এদিন ব্লক অফিস, স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন ব্লক অফিস চত্বরে বিকেল থেকেই সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। কয়েকশো মানুষ উপস্থিত হয়ে আশীর্বাদ প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে…

Read More

কৌশল্যা মোড়ে মোদির জন্মদিন উদযাপন, মহিলা মোর্চার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কৌশল্যা মোড়ে মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কলকাতা শহরের অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তাঁর দাবি, শহরে থাকা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…

Read More

রেলের জমিতে অবৈধ দখল উচ্ছেদে কড়া পদক্ষেপ, সমুদ্রগড়ে নোটিশ দিল পূর্ব রেল।

সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- সমুদ্রগড় রেল বাজার এলাকায় থাকা রেলের জায়গায় অবৈধ দোকান,গুমটি ঘর, গ্যারেজ আগামী ১০ ই জুলাই ২০২৬ এর মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পূর্ব রেলের। এদিন বৃহস্পতিবার দুপুরে আর পি এফ এবং জিআরপি কর্মীরা উপস্থিত হয়ে নোটিশ লাগিয়ে দেয় এলাকায়। জানা গিয়েছে দোকান বাড়ি মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর উপর মানুষের কর্মসংস্থান এবং বাড়ির…

Read More

রামলালকে দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১৫ বছরের কিশোরের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে হাতি ‘রামলাল’-কে দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াশাল রেঞ্জের ঘাঘরাশোল এলাকায়। মৃত কিশোরের নাম শুভদীপ মাহাতো, বয়স ১৫ বছর। সে শালবনী ব্লকের চ্যাঙশোল এলাকার বাসিন্দা এবং শালবনী মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার…

Read More

চা বাগানের ৫ নম্বর সেকশনে বিশাল অজগর, বনকর্মীদের তৎপরতায় উদ্ধার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- কালচিনি চা বাগানের ভেতর থেকে একটি আট ফুট লম্বা বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা । এদিন কালচিনি চা বাগানে ৫ নং সেকশনে একটি বিশালাকার অজগর দেখতে পেয়ে বনদফতরে খবর দেয় শ্রমিকরা। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

Read More

ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, চাঁইপাটে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন অটল হেলথ কেয়ারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: অটল হেলথ কেয়ার পরিবার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের সহযোগিতায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির। এই স্বাস্থ্য শিবিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তের মানুষও স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে…

Read More