ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য, অনুষ্ঠানের আয়োজন মুচিয়া গ্রাম পঞ্চায়েতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- – সোমবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত উপ প্রধান চিত্তদাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিরিধি, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ, দেশপ্রেম, শিক্ষা ও জাতীয় ঐক্যের ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শেষে উপস্থিত সকলেই তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর সম্মান নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *