৩০ কাঠা জমিতে হাসপাতাল নির্মাণের সূচনা, ভারত সেবা আশ্রমে ভিত্তিপুজো East Calcutta Nagorik Foundation-এর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- East Calcutta Nagorik Foundation-এর উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। প্রায় ৩০ কাঠা জমির উপর এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের উপস্থিতিতে ভিত্তিপূজা ও নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ দেখা যায়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mriganka Bhattacharjee, Atin Roy, Jahor Ghoshal, ACP Nanda Dulal Ghosh, ACP Santanu Kwar এবং বিধায়ক Pijush Kanoria-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *