ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, চাঁইপাটে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন অটল হেলথ কেয়ারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: অটল হেলথ কেয়ার পরিবার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের সহযোগিতায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির। এই স্বাস্থ্য শিবিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তের মানুষও স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে…

Read More

ভাগীরথীর জলস্তর বাড়তেই শক্তিপুরে কড়া প্রশাসন, ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী ও যানবাহন নিয়ে নদী পারাপারের অভিযোগ ওঠায় সতর্ক হল শক্তিপুর থানার প্রশাসন। সরকারি নির্দেশিকা মেনে শক্তিপুর এলাকার বিভিন্ন ফেরিঘাটে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। বর্তমানে ভাগীরথী নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সীমার বেশি যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি চলাচল করলে…

Read More

জলপাইগুড়িতে হিজড়াদের আস্তানায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি, অস্ত্র-বিদেশি মুদ্রা উদ্ধারের দাবি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: ভোরের আলো ফোটার আগেই জলপাইগুড়ি শহরের উত্তর রায়কতপাড়া এলাকায় একটি বৃহন্নলা আবাসনে হানা দেয় বিএসএফ, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) এবং জলপাইগুড়ি পুলিশের যৌথ দল। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশি শেষে সেখান থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বাংলাদেশি সিম কার্ড এবং বাংলাদেশ সরকারের ইস্যু করা জন্মনিবন্ধনের নথি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় পিপাসা হালদার ওরফে…

Read More

পরিচ্ছন্নতা থেকে ডিজিটাল পরিষেবা, যাত্রী অভিজ্ঞতা উন্নত করতে কলকাতা বিমানবন্দরে বিশেষ উদ্যোগ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: যাত্রী পরিষেবার মান আরও উন্নত করতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হতে চলেছে ‘যাত্রী সেবা অভিযান ২০২৬’। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। এই উপলক্ষে কলকাতা এনএসসিবিআই বিমানবন্দরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে সংবাদমাধ্যমকে ২৪ দিনব্যাপী…

Read More

পানিহাটিতে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২টি ঝুপড়ি ও অটো।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুর ১২টা নাগাদ পানিহাটি বেঙ্গল কেমিক্যাল বাসস্ট্যান্ড সংলগ্ন সিএসসি সাব-ডিস্ট্রিবিউশন সেন্টারে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখার আকার নেয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বিটি রোডের ধারে থাকা একাধিক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে…

Read More

দাসপুরের সোনামুইতে কৃতি ছাত্রছাত্রী ও কৃষকদের সংবর্ধনা, গৌরা-সোনামুই সমবায়ের উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: কৃতি ছাত্রছাত্রী, বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সংবর্ধনা জানানো হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সোনামুইতে। গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সঙ্গে সমবায় সমিতির বার্ষিক আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম…

Read More

বন্যার জলে নৌকায় উদ্ধার অসুস্থ মহিলা, গবাদি পশুর জন্যও গো-খাদ্য পৌঁছে দিল পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের ভুতনী অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চারিদিকে যখন শুধুই হাহাকার ও জলের স্রোত, তখন সেখানে ফের নতুনভাবে নজির গড়ে তুলল মালদা জেলা প্রশাসন ও ভুতনী থানার পুলিশ। শুধু মানুষকে উদ্ধার করা নয়, বিপদের দিনে অবলা পশুপাখিদের মুখে অন্ন তুলে দিয়ে প্রকৃত মানবতার পরিচয় দিলেন ভুতনী থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর (এসআই) হীরা শেখ ও…

Read More

সিগারেটের দাম চাওয়াকে কেন্দ্র করে বচসা, মারধরের পর দোকানদারের মৃত্যু টিটাগড়ে।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:-দোকানদারের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে টিটাগড়ের জি.সি. রোডে। ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছরের রামজি সাউ নিজের বাড়ির সামনেই দোকানে ছিলেন। অভিযোগ, তিন যুবক তাঁর দোকান থেকে সিগারেট কিনে দাম না দেওয়ায় প্রথমে বচসা শুরু হয়। পরে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রামজি সাউয়ের মৃত্যু হয়। খবর পেয়ে…

Read More

মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ, জলাজমিতে গাপ্পি মাছ ছাড়ছে দক্ষিণ দমদম পুরসভা।

দক্ষিণ দমদম, নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু প্রতিরোধে তৎপর দক্ষিণ দমদম পৌরসভা। লেকটাউন থানার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মোকাবিলায় জোর দেওয়া হয়েছে মশার লার্ভা নিয়ন্ত্রণে। সেই উদ্দেশ্যে এলাকার বিভিন্ন জলা ও জলজমা জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলায় জলাশয়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া…

Read More

গয়েশপুর অঞ্চলে সেই তিনটি রাস্তার উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস।

নদীয়া – গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পৌর এলাকায় বেশ কয়েকটি রাস্তা দির্ঘ দিন ধরে বেহাল দশা, তার মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে আরো খারাপ হয়ে ওঠে কংকাল দশায় পরিনত হয় । মাঝে মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় জখম হয় পথচারিরা। দির্ঘ দিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল রাস্তা নিয়ে।গয়েশপুর অঞ্চলে সেই তিনটি রাস্তার উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম…

Read More