দাসপুরের সোনামুইতে কৃতি ছাত্রছাত্রী ও কৃষকদের সংবর্ধনা, গৌরা-সোনামুই সমবায়ের উদ্যোগ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: কৃতি ছাত্রছাত্রী, বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সংবর্ধনা জানানো হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সোনামুইতে। গৌরা-সোনামুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট কৃষক ও সমবায়ীদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সঙ্গে সমবায় সমিতির বার্ষিক আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও এলাকার কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
কৃতি ছাত্রছাত্রী, কৃষক ও সমবায়ীদের সম্মান জানানোর এই উদ্যোগকে ঘিরে খুশি এলাকার মানুষ। অনুষ্ঠানে সমবায়ী সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিতি ছিল।

