অসহায় শিশুদের পাশে মানবিক উদ্যোগ, বানপুরের শিশু আশ্রমে জল পরিশোধক উপহার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর এলাকায় অবস্থিত শান্তিকুঞ্জ শিশু আশ্রমে পরিশ্রুত পানীয় জলের সুবিধা বাড়াতে একটি জলের ফিল্টার প্রদান করল ডব্লুবিএসপিইএ। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রম কর্তৃপক্ষের হাতে ফিল্টারটি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শান্তিকুঞ্জ শিশু আশ্রমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা ও লালন-পালনের ব্যবস্থা রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ…

Read More

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নতুনপাড়ায় স্বাস্থ্য শিবির, মিলল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং গড়বেতা-৩ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় চন্দ্রকোনারোড শহরের বিলা নতুনপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এই দিনের স্বাস্থ্য শিবিরে স্থানীয় চিকিৎসক এবং আশা কর্মীরা উপস্থিত ছিলেন। শিবিরে কয়েকশো সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন…

Read More

ডবল ইঞ্জিন সরকারের বাজেটকে স্বাগত, প্রশংসায় পরিযায়ী শ্রমিক নেতা এস.এস. আলম।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর সোমবার ডবল ইঞ্জিন সরকারের বাজেট পেশ করা হলো। বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেট ঘোষণার পর যথেষ্ট প্রশংসা করলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক সংগঠনের অন্যতম নেতা S.S আলম । তিনি বলেন বিগত সরকারের আমলে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কোন জনমুখী প্রকল্প ঘোষণা করা হয়নি। এই সরকার…

Read More

চন্দ্রকোনা রোডে মহিলা হেল্প ডেস্কের উদ্বোধন, নারী নিরাপত্তায় প্রশাসনের নতুন উদ্যোগ।

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা রোড :- নারী সুরক্ষাকে আরও জোরদার করতে এবং তাঁদের আইনি সহায়তা সহজলভ্য করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি অত্যাধুনিক ‘মহিলা হেল্প ডেস্ক’ (Women’s Help Desk)। প্রশাসন সূত্রের খবর, এই ডেস্কে ২৪ ঘণ্টাই মহিলা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন। ​এলাকার কোনো…

Read More

নৌকাই এখন ভরসা, হাঁটুজলে ডুবল ভূতনী থানা—বানভাসিদের পাশে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- টানা বৃষ্টি এবং গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে মালদার মানিকচক ব্লকের ভূতনী অঞ্চলের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি, চাষের জমি থেকে শুরু করে সরকারি দপ্তর—সবই এখন জলের তলায়। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, ভূতনী থানা চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এই আবহে প্রশাসনিক পরিষেবা স্তব্ধ হতে না দিয়ে…

Read More

তুরস্ক: দুই মহাদেশের মিলনভূমিতে ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির অপূর্ব ভ্রমণ ভূমিকা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে…

ভূমিকা:- ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্ক এমন একটি দেশ, যেখানে প্রাচীন সভ্যতার ইতিহাস, ইসলামি ও খ্রিস্টীয় স্থাপত্য, নীল সমুদ্র, পাহাড়, মরুভূমির মতো শুষ্ক ভূপ্রকৃতি এবং আধুনিক শহুরে জীবন একসঙ্গে দেখা যায়। বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য ও সংস্কৃতির মিলন ঘটেছে এই ভূখণ্ডে। ফলে তুরস্কের প্রতিটি শহর ও অঞ্চলের মধ্যে ইতিহাসের আলাদা আলাদা গল্প লুকিয়ে…

Read More

সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে মালদা জেলাপ্রশাসনের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ২১শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তাই সারা দেশের সাথে মালদাতেও দিনটি পালিত হচ্ছে যোগচর্চার নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে।রবিবার সাত সকালে মালদা জেলাপ্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে। হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক…

Read More

মালদা-নালাগোলা রাজ্য সড়কে মরণফাঁদ আন্ডারপাস! ১৪ চাকার লরির ধাক্কায় ভাঙল লোহার কাঠামো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী রেলস্টেশনের আন্ডারপাস যেন দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করায় বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে রেলব্রিজের নিচের আন্ডারপাসে। কখনও লোহার ব্যারিকেডে গাড়ি ধাক্কা লেগে তা ভেঙে যাচ্ছে, আবার কখনও ব্যারিকেড বা কাঠামো ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।বুধবার বিকেলেও ফের ঘটল…

Read More

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, চরম ভোগান্তিতে চন্দ্রকোনারোড গার্লস হাই স্কুলের ছাত্রীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গার্লস হাই স্কুলে যাওয়ার রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জল জমে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা। বৃহস্পতিবার সরেজমিনে সেই চিত্রই…

Read More

হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসের লাগাতার বিলম্বে ক্ষোভ, গড়বেতায় ফুঁসছেন নিত্যযাত্রীরা।

Lনিজস্ব সংবাদদাতা, গড়বেতা :- দিনের পর দিন চরম অনিয়মিত হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলায় রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতৃষ্ণা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ ট্রেনটির এমন বেহাল দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে রোগী ও ব্যবসায়ীরা। আজকে গড়বেতা স্টেশনে হাওড়া আদ্রা রানী শিরোমণি এক্সপ্রেসকে আটকে দিয়ে…

Read More