গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলককুমার চক্রবর্তী, আদালতে পেশ।
মহিষাদল, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকারের পালাবদলের পর রাজ্যজুড়ে তৃণমূলের নেতা, বিধায়ক সহ অন্যান্যদের গ্রেপ্তারের ঘটনা আসনে আসছে। এবার গ্রেপ্তার হলো মহিষাদলের প্রাক্তন বিধায়ক তথা মহিষাদলের দাপুটে তৃণমূল নেতা তিলক কুমার চক্রবর্তী। আজ তাকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, এই বিষয়ে কিছু বলবো না। সময়ে সব পরিস্কার হবে।।

