প্রাপকের বদলে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান, হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল মালদহের হরিশ্চন্দ্রপুর। একজনের প্রাপ্য সরকারি অনুদান টানা পাঁচ বছর ধরে ঢুকেছে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে! এই ঘটনাকে সামনে এনে বিজেপির দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ, যার শিকার হতে পারেন ৩০০-রও বেশি পরিবার। ঘটনার কেন্দ্রবিন্দুতে মালদহের হরিশ্চন্দ্রপুর…

Read More

দুটি পৃথক অভিযানে পুলিশের জালে চার ব্যক্তি, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – দুটি পৃথক ঘটনায় ৮টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ।পুলিশ সুপার অনুপম সিং জানান, গত সোমবার রাতে কালিয়াচকের শাহবাজপুর- মোমিন পাড়া সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৭টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল ও…

Read More

আদিবাসী অধ্যুষিত হবিবপুর থেকে মন্ত্রিসভায় জায়গা, আনন্দে ভাসল বিজেপি শিবির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যের নতুন সরকার গঠন করেছে বিজেপি। রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সোমবার তাই রাজ্যের প্রথম বিজেপি সরকার গঠেনের পর ঠাঁই পেলেন মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ গ্রহণ করেন জুয়েল মুর্মু। আর এই শপথ গ্রহণের পরেই আনন্দ উল্লাসে মেতে উঠলেন…

Read More

মন্ত্রীসভায় ঠাঁই পেয়ে বোলডাঙ্গায় উৎসবের আবহ, আনন্দে ভাসলেন গ্রামবাসীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মন্ত্রীর পদ পেতেই আনন্দ মাতলো হবিবপুর বিধানসভার জুয়েল মুর্মুর মাতৃভূমি বৈদ্যপুর অঞ্চলের, বোলডাঙ্গা গ্রামে আনন্দে মাতোয়ারা গ্রামবাসী থেকে পরিবারবর্গ। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীসভায় ঠাঁই পেলেন মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন সোমবার। আর এই শপথ গ্রহণের পরপরই আনন্দ উল্লাসে মাতোয়ারা হলেন হবিবপুরের বিজেপি নেতাকর্মীরা।…

Read More

সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা, উদ্বোধন হলো মা আহার ক্যান্টিন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা পৌরসভার মৌলপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো ‘মা আহার ক্যান্টিন’। শুক্রবার দুপুর দুটো নাগাদ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হয়। ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে সাধারণ মানুষের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে দুই দিন মাছ, দুই দিন ডিম এবং দুই দিন…

Read More

চারা বিতরণ, বৃক্ষরোপণ ও পুরস্কার প্রদান— পরিবেশ দিবসে সরব মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার ৫ই জুন সারা দেশের সাথে মালদাতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে নজরে এল পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূচি রূপায়ণের ছবি। শুক্রবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদন এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন…

Read More

সবুজায়নের বার্তা নিয়ে বিদ্যালয় থেকে পার্ক— একাধিক কর্মসূচিতে অংশ মন্ত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার মালদার বামনগোলা ব্লকে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।এদিন প্রথমে পাকুয়াহাটের আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ…

Read More

প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে বিক্ষোভ, কড়া পদক্ষেপের দাবি স্থানীয়দের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদহের ইংলিশবাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মদ বিক্রি চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার…

Read More

অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়লেন ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শুভব্রত দে। শুক্রবার দুপুরে ফালাকাটা শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। শুভব্রত দে জানান, “শারীরিক অসুস্থতার কারণেই ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবের সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সদস্য,…

Read More

ফ্রেশ ফোলিয়েজ নার্সারির উদ্যোগে পরিবেশ দিবস পালন, উপহার ৫০০ গাছের চারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ডালিমপুর বাজার সংলগ্ন এলাকার ফ্রেশ ফোলিয়েজ নার্সারি-র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হল। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়। নার্সারি প্রাঙ্গণ থেকে এলাকার বাসিন্দাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।…

Read More