অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়লেন ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শুভব্রত দে। শুক্রবার দুপুরে ফালাকাটা শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। শুভব্রত দে জানান, “শারীরিক অসুস্থতার কারণেই ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবের সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সদস্য, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অসুস্থতার কারণে নিয়মিতভাবে ক্লাবের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ক্লাবের স্বার্থে এবং সংগঠনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

