পর্যটনকেন্দ্র রাজাভাতখাওয়ায় নতুন পুলিশ আউটপোস্ট, খুশি স্থানীয়রা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাজাভাতখাওয়ায় রবিবার শুভ উদ্বোধন হলো নতুন পুলিশ আউটপোস্টের। আলিপুরদুয়ার জেলার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র এই রাজাভাতখাওয়া। সারা বছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমান। সম্প্রতি বক্সা জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ছাড়ার পর রাজাভাতখাওয়ার গুরুত্ব আরও বেড়েছে। সেই কথা মাথায় রেখেই প্রশাসনের এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অত্যন্ত খুশি।

Read More

গুয়াবরনগরে সভা, ২৫ সদস্যকে নিয়ে ফালাকাটা ব্লক কাউন্সিল গড়ল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে একটি সভার মধ্য দিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ডেমোক্রেটিক এর ফালাকাটা ব্লক কাউন্সিল গঠন করা হল। এদিন ফালাকাটা ব্লকের গুয়াবরনগরে সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় নতুন ব্লক কাউন্সিলের সভাপতি হিসেবে তরুণ বর্মন এবং সম্পাদক হিসেবে মনোজ রায়কে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ২৫ জন সদস্যকে নিয়ে গঠন…

Read More

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা, পড়ুয়াদের নিয়ে মডেল প্রদর্শনী ফালাকাটায়।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের নিয়ে মডেল প্রদর্শনীর আয়োজন করল ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতর। ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতর প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার নানা দিক তুলে ধরে পড়ুয়ারা নিজেদের তৈরি মডেল প্রদর্শন করে। মডেলের মাধ্যমে ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং বাড়ির…

Read More

মেদিনীপুরে কার্ল মার্কসের মূর্তির নামফলক কালো কাপড়ে ঢাকার অভিযোগ, রাজনৈতিক চাপানউতোর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মেদিনীপুর শহরের গেট বাজার সংলগ্ন জল ট্যাংকির কাছে থাকা কার্ল মার্কসের মূর্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে মূর্তির নিচে থাকা কার্ল মার্কসের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি মূর্তির স্তম্ভে সংগঠনের নাম লেখা একটি ব্যানারও টাঙানো হয়েছে। হিন্দু সুরক্ষা সমিতির পশ্চিম…

Read More

নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, গড়বেতার খড়কুশমায় গ্রেফতার এক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়কুশমা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নওশাদ মল্লিক।পুলিশ সূত্রের দাবি, রবিবার ভোরে শিলাবতী নদী থেকে বস্তায় করে বালি তুলে একটি পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি পিকআপ…

Read More

সেবা সেতু অভিযানের শেষ দিনে ক্যাম্পে মন্ত্রী রাজেশ মাহাতো, পরিষেবা নিয়ে খোঁজখবর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নির্দেশে এবং ব্লক প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজন করা হয় সেবা সেতু অভিযানের ক্যাম্প। রবিবার ছিল এই ক্যাম্পের শেষ দিন।শেষ দিনে ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন…

Read More

রক্তদান ও সমাজসেবায় জোর, চন্দ্রকোনা রোডে ব্লাড ডোনার্স ফোরামের বার্ষিক সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হলো ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। রবিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ফোরামের জেলা কমিটির সম্পাদক অসীম ধর, মৃত্যুঞ্জয় সামন্ত সহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।মূলত আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত…

Read More

SIR-এ বাদ পড়া বৈধ ভোটারদের পুনর্ভুক্তির দাবি, ৬ অক্টোবর এসপি অফিস অভিযানে বামফ্রন্ট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৬ অক্টোবর একাধিক দাবিতে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। রবিবার মেদিনীপুরের মিরবাজারে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানানো হয়। বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দাবির পাশাপাশি SIR-এর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিকে…

Read More

নেশামুক্তি কেন্দ্রে রোগীকে মারধর? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার “জননী” মেদিনীপুর নেশামুক্তি কেন্দ্রকে ঘিরে ফের চাঞ্চল্য। এবার ওই কেন্দ্রে এক রোগীকে মারধরের অভিযোগ তুলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। গোপন সূত্রে ভিডিওটি পাওয়া গিয়েছে বলে দাবি করা হলেও, ভিডিওটির সত্যতা, সেটি ঠিক কোথায় এবং কবে ধারণ করা হয়েছে—তা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে…

Read More

বালি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের মোবাইলে একাধিক সিম ব্যবহারের অভিযোগ, তদন্তে নজর আর্থিক লেনদেনে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বালি কেলেঙ্কারি মামলায় শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আদালতে হাজির করা হয় সুমিত রায়কে। আদালতে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, তদন্তে এমন তথ্য উঠে এসেছে যে সুমিত রায়ের মোবাইলে নিজের নাম্বার গোপন রেখে একাধিক সিম কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তবে ওই সিমগুলি ঠিক কার কার নামে নেওয়া হয়েছিল,…

Read More