নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, গড়বেতার খড়কুশমায় গ্রেফতার এক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়কুশমা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নওশাদ মল্লিক।
পুলিশ সূত্রের দাবি, রবিবার ভোরে শিলাবতী নদী থেকে বস্তায় করে বালি তুলে একটি পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি পিকআপ ভ্যানটিকেও আটক করেছে পুলিশ।
পরে ধৃত নওশাদ মল্লিককে গড়বেতা আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন। নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগে পুলিশের এই পদক্ষেপের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *