বিজ্ঞানভীতি কাটিয়ে পড়ুয়াদের বিজ্ঞানমনস্ক করার উদ্যোগ, ফের সম্মানিত গৌতম দাস
সুন্দরবন, নিজস্ব সংবাদদাতা:– ভারত গৌরব সম্মানের পর এবার রাষ্ট্রীয় গৌরব সম্মানে সম্মানিত হলেন কাশীনগর হাইস্কুলের শিক্ষক গৌতম দাস, যিনি এলাকায় ‘বাপী মাস্টার’ নামে পরিচিত। কলকাতার রবীন্দ্র সদন ও নন্দন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন প্রধান…

