কাগজ-কার্ডবোর্ডে দুর্গাপ্রতিমা, টিফিনের টাকা জমিয়ে এক মাসে অনন্য সৃষ্টি নবম শ্রেণির পড়ুয়ার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছিল টাকা। সেই সঞ্চিত অর্থ দিয়ে কাগজ ও কার্ডবোর্ডে তৈরি করে ফেলেছে দুর্গাপ্রতিমা। নিজের হাতে তৈরি সেই প্রতিমা দেখিয়ে ইতিমধ্যেই প্রতিবেশীদের তাক লাগিয়ে দিয়েছে গাজোলের নবম শ্রেণির পড়ুয়া ১৫ বছরের বিক্রম সরকার।প্রায় এক মাস ধরে ধীরে ধীরে তৈরি করা প্রতিমার কাজ এখন প্রায় শেষ। চলছে সাজসজ্জা ও বাহন তৈরির…

