রাতের শহরে বাইকবাহিনীর তাণ্ডব, মুহূর্তে উধাও মহিলার সোনার হার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মহিলার গলা থেকে সোনার গহনা ছিনতাই করে চম্পট।বাইক আরোহীদের দুঃসাহসিক ছিনতাই, মালদা শহরে মধ্যে বাইক আরোহী দুষ্কৃতীদের দৌরাত্ম। এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল বাইক আরোহী।ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইংলিশ বাজার পৌরসভার এলাকা জুরে। বুধবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বি.এস. রোডের গীতাঞ্জলি লজ থেকে এক দম্পতি দুর্গাবাড়ি…

Read More

মালদা পুরসভায় পুলিশি অভিযান, জন্ম ও মৃত্যু সার্টিফিকেটে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জন্ম, মৃত্যু সার্টিফিকেট তদন্তে মালদহের ইংরেজবাজার পৌরসভায় পুলিশ। জন্ম, মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিভাগে হানা। নথিপত্র যাচাই পুলিশের। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে পুর ও নগরন্নোয়ন দপ্তরে অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী দল আসবে বলে দপ্তরের তরফে আগাম জানানো হয়েছিল। পুরসভা তদন্তের কাজে সাহায্যে প্রস্তুত। কোনও অনিয়ম থাকলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা…

Read More

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন স্কুল, বিষাক্ত আগাছা ও পুকুর ঘিরে নিরাপত্তাহীনতায় আতঙ্ক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বহরমপুরের হরিদাসমাটির কৃষ্ণমাটি জিএসপি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই জল জমে হাঁটু সমান হয়ে যায়। সেই জল ও কাদা ভেদ করেই প্রতিদিন স্কুলে প্রবেশ করতে হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় চত্বরে জল জমে থাকার পাশাপাশি চারপাশ বিষাক্ত আগাছায় ভরে গেছে। এতে সাপ-সহ অন্যান্য বিষাক্ত প্রাণীর উপদ্রবের আশঙ্কাও বাড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়,…

Read More

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় উদ্যোগ, ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকাকরণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- — রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদার বুলবুলচণ্ডী আর. এন. রায় গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এইচপিভি (HPV) টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হয়। পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন আর. এন. রায় গ্রামীণ…

Read More

মালদায় ট্রাফিক ব্যবস্থায় নতুন সংযোজন, চালু হল আধুনিক ট্রাফিক সিগন্যাল ঘর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে নবনির্মিত ট্রাফিক সিগন্যাল ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার দুপুরে ফিতে কেটে এই ট্রাফিক সিগন্যাল ঘরের শুভ সূচনা করেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, ডিএসপি (ট্রাফিক) মুঞ্জেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।পুলিশ প্রশাসনের…

Read More

অন্ধ্রপ্রদেশ থেকে মালদায় মোবাইল পাচারের চেষ্টা, ডেলিভারি বয়কে আটক করে বড় সাফল্য পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে…

Read More

গোপন সূত্রের খবরে হানা, চোলাই মদ ও তৈরির সরঞ্জাম নষ্ট করল পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের অভিযান চালালো জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বুধবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাবাড়ি সরুগাও এলাকায় অভিযান চলায় জটেশ্বর ফাঁড়ি পুলিশ। গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই মদের আস্তানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের চোলাই মদ, হাড়িয়া সহ চোলাই…

Read More

অভিযুক্তদের হুমকিতে আতঙ্কিত পরিবার, দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব মালদার নিহত যুবকের পরিজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার এমনি দাবি পরিবারের। সেই ঘটনায় নয়জন অভিযুক্তের মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও, বাকিরা এখনও অধরা রয়েছে। তারা গা দিয়ে মাঝেমধ্যেই হুমকি, শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে। যা নিয়ে চরম আতঙ্কের মধ্যে…

Read More

CMOH–SDO-র নেতৃত্বে যৌথ অভিযান, নথি খতিয়ে দেখল স্বাস্থ্য ও ড্রাগ কন্ট্রোল বিভাগ।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন ফার্মেসি ও প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকান ও প্যাথলজি ল্যাবে যৌথ অভিযান চালানো হয়। প্রশাসনের এই আকস্মিক অভিযানে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযানে নেতৃত্ব দেন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডা. সন্দীপ সান্যাল এবং জঙ্গিপুরের মহকুমাশাসক…

Read More

চোপড়া কলেজে রাজনৈতিক উত্তেজনা, ভয়মুক্ত শিক্ষার পরিবেশের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

চোপড়া, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন ধরে চোপড়া কলেজে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অভিযোগ, কলেজ চত্বরে বারবার মিটিং, মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, গত ১০ তারিখে এবিভিপি (ABVP)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ‘বন্দে মাতরম’ মিছিলে অংশগ্রহণের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। কয়েকজন ছাত্রছাত্রীর…

Read More