CMOH–SDO-র নেতৃত্বে যৌথ অভিযান, নথি খতিয়ে দেখল স্বাস্থ্য ও ড্রাগ কন্ট্রোল বিভাগ।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন ফার্মেসি ও প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকান ও প্যাথলজি ল্যাবে যৌথ অভিযান চালানো হয়। প্রশাসনের এই আকস্মিক অভিযানে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডা. সন্দীপ সান্যাল এবং জঙ্গিপুরের মহকুমাশাসক (SDO) সুধীর কুমার রেড্ডি। তাঁদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতর, ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এবং রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসনের একাধিক দল শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ফার্মেসি ও প্যাথলজি ল্যাবগুলির লাইসেন্স, প্রয়োজনীয় নথিপত্র এবং সরকারি বিধি মেনে পরিষেবা প্রদান করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন বা নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *