মালদা শহরে ফের চুরির আতঙ্ক, রেল কর্মীর বাড়ি থেকে উধাও নগদ টাকা ও কয়েক লক্ষের গয়না।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ফের মালদার শহরের বুকে ঘটল ভয়াবহ চুরির ঘটনা! রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের আলোয় রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকার সোনাদানা সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনী এলাকায়। জানা গেছে, ওই এলাকার এক রেল কোয়ার্টারে…

Read More

চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে মিলকি গ্রামীণ হাসপাতালে ডাঃ হেমনারায়ণ ঝা, রোগী ও কর্মীদের সঙ্গে কথা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর দায়িত্ব পেয়েই ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডাঃ হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য ‘কর্মীদের…

Read More

ভুতনি চরে স্বাস্থ্য পরিষেবার নজির, আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থার স্বীকৃতি পেল মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বন্যা কালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত তুলে ধরে স্বীকৃতি দিলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ(আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা) সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্স তুলে ধরা হলো মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ। আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। হাতে…

Read More

আদালতের নির্দেশে মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বীরভূমের পরিযায়ী শ্রমিকের স্বামী ও দুই সন্তান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কোর্টের রায়ে অবশেষে প্রায় বছর পর বাংলাদেশ থেকে স্বদেশে ফিরলেন বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনের স্বামী দানেশ সেখ, সুইটি বিবি সহ তার দুই নাবালক সন্তান। বুধবার তাদের মালদার মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর তারা দেশে ফিরতেই তাদের আত্মীয় পরিজনদের চোখেমুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। উল্লেখ্য, গত বছর ২২ শে…

Read More

নাবালিকা যৌন নির্যাতন মামলায় তৎপর পুলিশ, রবিউলের বাড়িতে ফরেন্সিকের নমুনা সংগ্রহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে নমুনা সংগ্রহে ফরেন্সিক। একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেন্সিকের সদস্যরা। এদিকে, অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারে ১২ বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী যুবক রবিউল শেখ (৩০)। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ…

Read More

মালদায় ‘আমার মালদা’ স্টল উদ্বোধনে সুকান্ত, বারুইপুর কাণ্ডে পুলিশের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – গুলি চালানো নিয়ে পুলিশের পক্ষ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে ইংরেজবাজার শহরে মালদা সমবায়িকা পরিদর্শন করেন। এখানেই একটি আমার মালদা স্টল খোলা হয়েছে। জেলা শাসকের উদ্যোগে এই স্টলে মালদা জেলার তৈরি সব ধরনের সামগ্ৰী বিক্রি হবে। আম, রেশম সহ একাধিক সামগ্ৰির প্রদশর্নী সাথে বিক্রির ব্যবস্থা থাকছে এখানে। মন্ত্রী…

Read More

নূরপুর পঞ্চায়েতে পালাবদল, ১৬ সদস্যের ভোটে অপসারিত তৃণমূল প্রধান মুকুন্দ সরকার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে অপসারণ করলো তৃণমূল বিজেপি ও সিপিএমের জোট সদস্যরা। মোট ২৬ জন সদস্যের মধ্যে ১৬ জন সদস্যের ভোটাভুটিতে অপসারিত হয় মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার। এই অনাস্থাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বুধবার করা পুলিশি নিরাপত্তায় প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে…

Read More

অভিযুক্তের এনকাউন্টার নিয়ে বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ির বিস্ফোরক মন্তব্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে- বারুইপুর কান্ডে এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে মৃত্যুর প্রসঙ্গে কার্যত এমনটাই বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।

Read More

নোটিস ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ, মালদায় কৃষি দপ্তরের কর্মীদের বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তাঁরা। অভিযোগ, মালদা, কলকাতা ও বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১২২ জন কর্মী মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে কাজ…

Read More

হঠাৎ ব্রেক কষতেই উল্টে গেল ট্রেলারের কেবিন, গাজোলে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গাজোলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্রেলার।ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের কদুবারি মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্রেলার কয়েকটি মারুতি গাড়ি শোরুমে নামিয়ে খালি অবস্থায় গাজোল হয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। কদুবারি মোড়ের ট্রাফিক সিগন্যাল লাল থাকায় ট্রেলারটি সেখানে দাঁড়িয়ে পড়ে। পরে সিগন্যাল সবুজ হতেই গাড়িটি রায়গঞ্জের…

Read More