১২ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পাঁচটি যান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর ১২নং জাতীয় সড়কে। প্রচন্ড গতিতে আসা এক ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল পরপর পাঁচটি গাড়ি। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। তবে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদার…

Read More

বিজেপির পতাকা নিয়ে বচসা, মারধরের অভিযোগ; অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সরকার পরিবর্তনের পর রাতারাতি ভোলবদল, তৃণমূল নেতার বাড়ির ছাদে উড়ছে বিজেপির পতাকা। সেই পতাকা খুলে ফেলার কথা বলতে গিয়েই বিজেপি কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্থানীয় তৃণমূল বিধায়কের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল থানার ক্ষেমপুর এলাকায়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক…

Read More

মালদায় মহিলার রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের নির্দেশ ও তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে। ঘটনায় মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে মৃত্যুর তদন্ত শুরু করল গাজোল থানার পুলিশ। জানা গেছে, মৃত আদিবাসী মহিলার নাম ধানি বাস্কে ওরফে সখিনা বিবি (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর সাতেক আগে প্রথম পক্ষের স্বামী বায়লা হাঁসদাকে…

Read More

ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য, অনুষ্ঠানের আয়োজন মুচিয়া গ্রাম পঞ্চায়েতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- – সোমবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতে সরকারিভাবে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত উপ প্রধান চিত্তদাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার, পঞ্চায়েতের…

Read More

ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এক নাবালিকাকে বাড়িতে ফুঁসলে নিয়ে গিয়ে ধর্ষণ। ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজারের যদুপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত শেখ রবিউলকে গ্রেফতার করল পুলিশ। বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে ওই যুবক। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সাহায্য…

Read More

মালদায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান, একাধিক কর্মসূচিতে বিজেপি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানাল জেলা বিজেপি। সোমবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয়…

Read More

কুইজ, আঁকা ও আলোচনা সভায় পালিত হল ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে (উ: মা:) শীর্ষক ১৪ দিনব্যাপী জন্মদিন পাক্ষিকের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো সোমবার। বিদ্যালয়ের আয়োজিত এই শুরু হয় ২৩ জুন থেকে ৬ জুলাই শেষ হয়। দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পোস্টার অনুযায়ী কর্মসূচির মধ্যে…

Read More

রাম মন্দির প্রাঙ্গণে আঁকার কর্মশালা, অংশ নিল প্রায় ৭০ জন খুদে শিল্পী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও রাম মন্দির প্রাঙ্গণে রংতুলি অঙ্কন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী কর্মশালা। ওই কর্মশালার মূল বিষয় ছিল সামনে থাকা ঐতিহ্যবাহী দলগাঁও রাম মন্দিরের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলা। মন্দির প্রাঙ্গণে বসে খুদে শিল্পীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও কল্পনাশক্তির মেলবন্ধনে রাম মন্দিরের সৌন্দর্য রং-তুলির মাধ্যমে তুলে ধরে।এদিনের ওই কর্মশালায় ফালাকাটা, জটেশ্বর,…

Read More

চা শিল্পে নতুন উদ্যোগের ইঙ্গিত, উত্তরবঙ্গে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে শ্রমমন্ত্রী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এসে সমস্ত চা বাগানের শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। কিভাবে বন্ধ চা বাগান গুলো খোলা যাবে রুগ্ন চা বাগান গুলো সচল করা যাবে এই সব সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আজ বীরপাড়াতে একথা জানান আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। এদিন বীরপাড়াতে চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ…

Read More

‘সন্তান মানেই আশীর্বাদ’—কন্যাসন্তানকে ঘিরে জটেশ্বরে অনন্য আয়োজন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কন্যাসন্তান হওয়ায় ফুল দিয়ে সাজানো হল গাড়ি। করা হল শোভাযাত্রাও। সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে বাড়ি ফিরলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর সারদা পল্লীর বাসিন্দা বাপি সাহা। জটেশ্বরে এই ধরনের আয়োজন এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে বাপি সাহার স্ত্রী নন্দিতা সাহা এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে…

Read More