আলিপুরদুয়ারে কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি, ২৫ পরিবারের দলবদলের দাবি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাও অঞ্চল এর ১৩/৭৩ নং বুথে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের হাত ধরে ২৫ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভানেত্রী সুনন্দা দে,ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,ফালাকাটা ব্লক আই এন…

Read More

কেন্দ্রের উদ্যোগে মালদায় নবোদয় বিদ্যালয়, ভাবুকের সৈয়দপুরে জমি হস্তান্তরের সিদ্ধান্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার মধ্যে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়ে উঠবে জওহর নবোদয় বিদ্যালয়। সিবিএসই বোর্ড নিয়ন্ত্রণাধীন আবাসিক ইংরেজি মাধ্যম নবোদয় বিদ্যালয় গড়ে তোলার জন্য বৃহস্পতিবারই ১১ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই ঘোষণার পর শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সৈয়দপুর মৌজায় গিয়ে প্রস্তাবিত…

Read More

সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ছবি ভাইরাল, তদন্তে পুলিশ; সরব শাসক-বিরোধী শিবির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অস্ত্র হাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।যদিও ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করেনি আমরা।মালদার সামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট শেখ রিয়াজুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য।মালদার রতুয়ার বাসিন্দা শেখ রিয়াজুল।সামসি কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন শেখ রিয়াজুল ,তা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা তৃণমূল ছাত্র…

Read More

সাত বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় সরব এসইউসিআই, জামালদহে প্রতিবাদ কর্মসূচি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলার জামালদহে সাত বছরের দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা নাবালিকাকে ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবিতে জামালদহ বাজারে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট) দল। উপস্থিত ছিলেন দলের চ্যাংড়াবান্ধা লোকাল কমিটির সদস্য জগদীশ অধিকারী রঞ্জিত কুমার রায়। কবিতা রায় প্রমূখ। এসইউসিআই কমিউনিস্ট দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, জামালদহে…

Read More

ফারাক্কা ব্যারেজে তলিয়ে যাওয়া বৈষ্ণবনগরের স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া এলাকাজুড়ে।

মালদা-বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা : – ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৈষ্ণবনগরের নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার চরম উৎকণ্ঠা ও তল্লাশির পর, আজ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ নদী থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক পরিণতির খবর পৌঁছানো মাত্রই মৃতের পরিবারসহ…

Read More

জটেশ্বরে রাজনৈতিক পালাবদল, ৪৫ পরিবার কংগ্রেসে যোগদান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার, রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৩৯ নং বুথে ৪৫ টি পরিবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃন্ময় সরকার,আলিপুরদুয়ার জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সুনন্দা দে , জটেশ্বর অঞ্চল সভাপতি নাড়ু সাহা,জটেশ্বর অঞ্চল ভাইস…

Read More

হবিবপুরে সমবায় সপ্তাহ উদযাপন, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– সহকার ভারতীর উদ্যোগে সাড়ম্বরে পালিত হল সমবায় সপ্তাহ।এদিন হবিবপুর ব্লকের, আইহো বক্সীনগর এলাকার হবিবপুর ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড ঘরে অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অতিথিদের বরণ পর্ব শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে…

Read More

অন্নপূর্ণা প্রকল্পের অর্থপ্রদান নিয়ে সরগরম পুরাতন মালদা, বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সরগরম হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভা। বিজেপি মহিলা মোর্চার সদস্যারা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। এর জেরে কিছু সময়ের জন্য পৌরসভার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের দাবি, বহু যোগ্য উপভোক্তা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাননি। তাদের অভিযোগ,…

Read More

পার্কিং বিতর্কের জেরে ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ফুচকার ঠেলা গাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন মালদহে। অভিযোগ, প্রতিবেশি দুই যুবক হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন ফুচকা বিক্রেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনী গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত রাইজুল হোসেন(৩৫) মোথাবাড়ির সংশ্লিষ্ট গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে…

Read More

ট্রাফিক নিয়ম মানার আহ্বান, পোস্ট অফিস মোড়ে সচেতনতা অভিযান মালদা পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার…

Read More