পার্কিং বিতর্কের জেরে ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ফুচকার ঠেলা গাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন মালদহে। অভিযোগ, প্রতিবেশি দুই যুবক হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন ফুচকা বিক্রেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনী গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত রাইজুল হোসেন(৩৫) মোথাবাড়ির সংশ্লিষ্ট গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে সময় বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে দুই দুষ্কৃতী পথ আটকে তাঁর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, রাইজুলের ঠেলা গাড়ি ত্রিপল নিয়ে ঢাকলে তা ছিড়ে দেয় প্রতিবেশি রাকিব শেখ এবং আলকাস শেখ। এর প্রতিবাদ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। আর তার জেরেই ওই ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুন করে অভিযুক্তরা বলে অভিযোগ। পরে রাইজুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রাকিব পেখকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *