৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর, সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা নতুন সরকারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— শপথ গ্রহণের পরেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম ভারত-বাংলাদেশ সীমান্তের খোলা অংশে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত। রাজ্য সরকারের এই ঘোষণাকে ঘিরে সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।মালদা জেলার একাধিক সীমান্তবর্তী এলাকায় এখনও বিস্তীর্ণ অংশে কাঁটাতারের বেড়া…

Read More

বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বন্ধুদের সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর অরূপ দাসের নিথর দেহ নদী থেকে উদ্ধার হল সোমবার সকালে। এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে এল মালদার সাদুল্লাপুর নদীঘাটে। জানা গেছে, মৃত কিশোর অরূপ দাসের বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকায়। রবিবার দুপুরের দিকে মালদা…

Read More

কন্যাযাত্রীবাহী স্কোরপিওর সঙ্গে মুখোমুখি ধাক্কা বাসের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রবিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা মালদার গাজোলে। এক দ্রুতগামী বেসরকারি বাসের সাথে ৪চাকা স্কোরপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ ।। মৃত ১জন ও আহত হয় ৪জন , আহত দের মধ্যে ২জন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি বাসটি বালুরঘাটের দিক থেকে আসছিল এবং কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছিল ।…

Read More

গেরুয়া আবিরে রঙিন গুয়াবর নগর, মিছিলে উৎসাহ কর্মী-সমর্থকদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ফালাকাটা ব্লকের গুয়াবর নগর অঞ্চলের ১৩/১৬৮ নম্বর বুথে আয়োজিত হল বিজয় মিছিল। রবিবার ওই মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকেই এলাকায় জড়ো হতে থাকেন বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের বিজয় মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন।…

Read More

বৈধ নথি না থাকায় গাড়ি আটক, উদ্ধার বহু গরু।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক তৎপরতা বেড়েছে জেলাজুড়ে। তারই মধ্যে মালদার গাজোলে পুলিশের বড়সড় অভিযানে উদ্ধার হল ১৮টি গরু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের কদুবাড়ি এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনক দুটি গাড়িকে আটকানো…

Read More

হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ নবনির্বাচিত বিধায়ক মতিবুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেহাল অবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক। প্রাক্তন বিধায়ককে চোর দালাল বলে কটাক্ষ। ব্লক স্বাস্থ্য অধিকারী কে ধমক। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তরজা। খোঁচা বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতাল। এর আগেই বারবার এই হাসপাতালের দুর্বল পরিকাঠামো এবং বেহাল অবস্থা সামনে এসেছে। রোগীর পরিবাররা বারবার…

Read More

শিলিগুড়ির পিৎজা হাটে খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সাংবাদিক চেতন সঞ্জয় পেরা জানান, গত ৭ মে ২০২৬ তিনি শিলিগুড়ির এসএফ রোডের পিৎজা হাট আউটলেটে খাবার খেতে যান। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও, ৪২৩ টাকার বিল মিটিয়ে খাবার পরিবেশন হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি আউটল জুড়ে অস্বস্তিকর দুর্গন্ধ অনুভব করেন। এতে ওই রেস্তরাঁর স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়।অভিযোগ, পিৎজা…

Read More

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ, দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন বুথ সভাপতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকার আসার পর থেকেই ঘরছাড়া ছিলেন বিজেপি কর্মী। প্রায় পাঁচ বছর পরে ঘরে ফিরল পরিবার।বিজেপির সরকার গঠনে আনন্দে কেঁদে ফেলছেন তাঁরা। লুকিয়ে লুকিয়ে পরিবার সহ থাকতে হত বাইরে। খেয়ে না খেয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার ওই পরিবার। বিজেপির বুথ সভাপতি ও তাঁর পরিবারকে মারধর করা হয়। অভিযোগ…

Read More

গভীর রাতে বাড়িতে চুরি, খোয়া গেল গয়না ও নগদ টাকা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম দিনানাথ পাল। তিনি পেশায় বিভিন্ন হাটে মুদিখানার ব্যবসা করেন।অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির জিনিসপত্র…

Read More

দুইদিন নিখোঁজ থাকার পর মিলল মঞ্জুরুল মন্ডলের দেহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের মধ্য রামকৃষ্ণপুর এলাকায় জঙ্গল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মঞ্জুরুল মন্ডল (৪২)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। জানা গেছে, শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে পুকুর পাহারা দিতে বেরিয়েছিলেন। তারপর থেকেই আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল…

Read More