নিট ২০২৬-এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জেড অ্যাকাডেমিতে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদের সারগাছিতে অবস্থিত জেড অ্যাকাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হলো নিট ২০২৬-এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এবারের নিট পরীক্ষায় একাধিক ছাত্র-ছাত্রী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে অ্যাকাডেমির মুখ উজ্জ্বল করেছে। অনুষ্ঠানে সফল ছাত্র-ছাত্রীদের উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া, স্টেথোস্কোপ ও ব্যাগ তুলে দিয়ে সংবর্ধনা জানান জেড অ্যাকাডেমির কর্ণধার আক্তারুজ্জামান। উল্লেখ্য, নিট ২০২৬ পরীক্ষায় জেড অ্যাকাডেমি দারুণ সাফল্য…

Read More

ধূপগুড়িতে ডাম্পার হাইজ্যাক ও চালক অপহরণের অভিযোগ, দেড় লক্ষ টাকা দাবির অভিযোগে চাঞ্চল্য।

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধূপগুড়িতে দিনদুপুরে ডাম্পার হাইজ্যাক ও চালক অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ‘সিন্ডিকেট’-এর নামে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ১৬ চাকার একটি ডাম্পার আটক করে চালককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ডাম্পার মালিক সলিম হোসেনের। এই ঘটনায় ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল কর্মী হিসেবে পরিচিত…

Read More

কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা, টোটোচালকের মৃত্যু, শিশু-সহ অন্তত পাঁচজন গুরুতর আহত।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-কোচবিহার জেলার মাথাভাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টোটোচালক। এই ঘটনায় শিশু ও মহিলা-সহ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার শীতলকুচি-মাথাভাঙ্গা সড়কের বড় কাউয়ারডেরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নীল-সাদা যাত্রীবোঝাই টোটো মাথাভাঙ্গা থেকে শীতলকুচির দিকে যাচ্ছিল। সেই সময শীতলকুচি থেকে মাথাভাঙ্গার দিকে আসা একটি ট্রাকের…

Read More

‘মৃত্যুর পরও ঘণ্টার পর ঘণ্টা রাখা হয় রোগীকে’— বিস্ফোরক অভিযোগে উত্তাল নার্সিংহোম।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রঘুনাথগঞ্জ-২ ব্লকের রনজিৎপুর গ্রামের বাসিন্দা পিয়ারি বিবির মৃত্যুর পর একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।পরিবারের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আশাদ্বীপ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করার কথা জানিয়ে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করতে বলা হয়। স্বজনদের…

Read More

এআই নজরদারিতে বড় বিপদ এড়াল জলদাপাড়া, ১৫ মিনিটে হাতির পাল নিয়ন্ত্রণে বনদপ্তর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- রাত ১২টা ৩২ মিনিটে এআই-সক্ষম (AI-enabled) নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পাল জড়ো হয়ে পাশের একটি গ্রামের দিকে এগিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই ভিডিও জলদাপাড়া কন্ট্রোল রুমে পৌঁছে যায়।কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের বনকর্মীদের সতর্ক করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই দ্রুত প্রতিক্রিয়া দল (Rapid Response Team)…

Read More

ডিসেম্বরের মধ্যেই বাড়ি বাড়ি জল পৌঁছানোর লক্ষ্য, মালদায় পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—– জল জীবন মিশন প্রকল্পে দেশের অন্যান্য রাজ্যে যেখানে ৭০ শতাংশ পর্যন্ত কাজ হয়ে গিয়েছে সেখানে বিগত সরকারের আমলে এরাজ্যে কাজ হয়েছে মাত্র ১৫ শতাংশ। এই রাজ্যে টাকা বরাদ্দ এবং টাকা খরচের সঠিক হিসেব পর্যন্ত নেই। জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রের টাকা নয়ছয় এর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দোষী হলে কেউই ছাড়…

Read More

শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানার দ্বারস্থ বিজেপি, কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননার অভিযোগ তুলে তৃণমূল নেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশঙ্কর রায়। মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে র‍্যালি করে থানায় পৌঁছে তিনি পুলিশের হাতে অভিযোগপত্র তুলে দেন। অভিযোগে তারাশঙ্কর রায় দাবি করেন, গত ২৪ জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক…

Read More

দেবোত্তর ও সরকারি জমি দখলের অভিযোগে কাঠগড়ায় মালতিপুরের তৃণমূল বিধায়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়ার ঘটনা।রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন। রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটি আসি শতক দেবতর সম্পত্তি রয়েছে। তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সী সহ ৮ জন ব্যক্তি।শকুন্তলা…

Read More

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এই ঘটনার প্রতিবাদে মানিকচক থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মানিকচকের যুব মোর্চার সভাপতি…

Read More

জটেশ্বরে আগুনের তাণ্ডব, নগদ অর্থ-সহ সর্বস্ব হারাল এক পরিবার।

ফালাকাটা, আলিপুরদুয়ার : – মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দা বিশম্বর দেবনাথের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ওই বাড়িতে ছড়িয়ে পড়ায় ঘর…

Read More