প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এই ঘটনার প্রতিবাদে মানিকচক থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মানিকচকের যুব মোর্চার সভাপতি সৌরভ রজক।

