জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় উদ্যোগ, ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকাকরণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- — রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদার বুলবুলচণ্ডী আর. এন. রায় গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এইচপিভি (HPV) টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হয়। পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন আর. এন. রায় গ্রামীণ হাসপাতালের আধিকারিক ডা. বিশ্বজিৎ ঘোষ, সিনিয়র পিএইচএন স্বেতা ম্যাডাম, বিদ্যালয়ের নোডাল শিক্ষক বিশ্বজিৎ হালদার, মৈত্রী দাস সাহা-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের চন্দনের টিপ, উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
রাজ্য সরকারের এইচপিভি টিকাকরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলেন, এই উদ্যোগ ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন প্রায় ৫০ জন ছাত্রী এইচপিভি টিকা গ্রহণ করেন। এছাড়াও বহু ছাত্রছাত্রী স্বাস্থ্য পরীক্ষা রক্ত পরিক্ষা করিয়ে চিকিৎসকদের তরফ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *