বুথ সংগঠন মজবুত করতে কাদরা উত্তরবিলে বিজেপির কর্মী বৈঠক।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ১ নম্বর অঞ্চলের কাদরা উত্তরবিল এলাকায় বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সৌমেন শুকুল-সহ বিজেপির অন্যান্য পদাধিকারী ও কর্মীরা।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, বুথভিত্তিক সংগঠনকে সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতারা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও সুসংহত করার আহ্বান জানান।

