থানা-স্কুল-হাসপাতাল জলের তলায়, নৌকাতেই স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ ভূতনিতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নৌকা করে চলছে চিকিৎসা পরিষেবা। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম। জলবন্দি অবস্থায় রয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। বন্যার জলে ডুবে গিয়েছে থানা, বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতালও। এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে জলবন্দি গ্রামগুলিতে পৌঁছচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। উত্তর…

Read More

চার মাস ধরে শয্যাশায়ী ক্যানসার আক্রান্ত স্ত্রী, চিকিৎসার খরচ জোগাতে অসহায় রামেশ্বর—চাইছেন মানুষের সাহায্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে সুস্থ করে তুলতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন গুয়াবরনগরের এক অসহায় পরিবার। প্রায় চার মাস ধরে শয্যাশায়ী ৫৫ বছরের নিরুপমা বর্মন। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বর্মন পাড়ার বাসিন্দা তিনি। স্বামী রামেশ্বর বর্মনকে নিয়েই নিরুপমার সংসার। পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। সামান্য জমির উপর টিনের ছাউনি দেওয়া ছোট্ট…

Read More

গাজোলে শুরু ‘নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র’, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পরিষেবার বার্তা বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার থেকে শুরু হল বিধায়কের কার্যালয় নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ,বিশিষ্ট শিল্পপতি রাজেন্দ্র জৈন, বিধানচন্দ্র রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং সাধারণ মানুষ। গাজোল শংকরপুরে বিধায়কের বাসভবনের নিচ তলায় এই কার্যালয়ের উদ্বোধন…

Read More

গঙ্গায় ডুবে যাচ্ছিলেন ১০ বাংলাদেশি! খান্দুয়া সীমান্তে ঝাঁপিয়ে উদ্ধার BSF জওয়ানদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিএসএফ-এর সতর্কতায় বাঁচল ১০টি প্রাণসাহসিকতা, তৎপরতা ও মানবতার পরিচয় দিয়ে মালদার সেক্টর হেডকোয়ার্টারের ৭১ নম্বর ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা মালদার খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদী থেকে ডুবে যাওয়া ১০ জন বাংলাদেশি নাগরিককে—যাদের মধ্যে ৩টি শিশু, ৩ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে—উদ্ধার করেছেন।তাদের মধ্যে ৩০ দিন বয়সী একটি শিশুর শারীরিক অবস্থা…

Read More

জুয়ার আসরে অভিযান চালাতেই পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি! সালারে জখম একাধিক পুলিশকর্মী।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জুয়ার আসরে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার খারেরা গ্রামে। বোমার আঘাতে সালার থানার এএসআই সাদেক আলী-সহ একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারেরা গ্রামে রাতে জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে…

Read More

বর্ষায় নদীতে যানবাহন নিষিদ্ধ, লীস নদীর আপার স্টিমে ট্রাক্টর নামিয়ে পাথর সরানোর অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, বাগরাকোট:- বর্ষার মরশুমে নদী থেকে বালি-পাথর উত্তোলন ও নি নদীতে যানবাহন নামানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও লীস নদীর আপার স্টিমে ট্রাক্টর নামিয়ে পাথর সরানোর অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে বাগরাকোট এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন ধরে নদী ও নদীবাঁধের উপর মজুত পাথর ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকাদার পেমা লামার…

Read More

দু’বছর ধরে শয্যাশায়ী যদু, বেঙ্গালুরুতে উন্নত চিকিৎসার পরামর্শ—অর্থের অভাবে অসহায় পরিবার।

ক্রান্তি, নিজস্ব সংবাদদাতা:- বৃদ্ধ শরীর আর সইতে চায় না। চোখের জলও যেন থামতে চায় না। তবুও ছেলের জীবন বাঁচানোর আশায় মানুষের কাছে হাতজোড় করে সাহায্য চাইছেন এক অসহায় মা। মায়ের কণ্ঠে একটাই আকুতি—“আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন।” ক্রান্তি ব্লকের লাটাগুড়ি শিবডাঙ্গা আনন্দপাড়া এলাকার বাসিন্দা যদু ঘোষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে কিডনি ও চোখের…

Read More

চারদিকে বন্যার জল, রাত ১২টায় প্রসবযন্ত্রণায় কাতর প্রসূতি—নৌকা নিয়ে ছুটল ভূতনী থানার পুলিশ।

ভুতনী, নিজস্ব সংবাদদাতা:- চারিদিকে থৈ থৈ জল, আঁধার আর নিঝুম রাতের নিঃস্তব্ধতা। ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া প্রত্যন্ত ভুতনী গ্রামে যখন যোগাযোগের সমস্ত পথ বন্ধ, ঠিক তখনই এক গর্ভবতী মহিলার প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে এগিয়ে এল ভূতনী থানার পুলিশ। নিঝুম মাঝরাতে জলমগ্ন পথ অতিক্রম করে প্রসূতিকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়ে এক অনন্য মানবিকতার নজির গড়ল তারা।​ঘটনাটি…

Read More

রাস্তায় ঘুরছিল স্ত্রী বার্কিং ডিয়ার! রাঙ্গালিবাজনার পণ্ডিতপাড়া থেকে উদ্ধার বন্যপ্রাণী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-লোকালয়ের রাস্তায় হঠাৎই পূর্ণবয়স্ক একটি স্ত্রী বার্কিং ডিয়ার ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গালিবাজনায়। আজ পশ্চিম খয়েরবাড়ির পণ্ডিতপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বন্যপ্রাণীটি। মুহূর্তের মধ্যেই হরিণটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়।পরিস্থিতি বুঝে দেরি না করে বনদপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বার্কিং ডিয়ারটিকে…

Read More

সিভিল ডিফেন্স ও সেনা জওয়ানদের সঙ্গে স্পিডবোটে ভূতনিতে বিধায়ক, বন্যাদুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভুতনিতে ত্রাণ না পাওয়ার অভিযোগ ঘোচাতে নিজেই মাঠে নামলেন মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। এদিন সিভিল ডিফেন্সের দুই আধিকারিক এবং ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে স্পিডবোটের মাধ্যমে বন্যা কবলিত সংকরটোলা পুলিশটোলা সহ বিভিন্ন এলাকার বান ভাসীদের হাতে রাজ্য সরকারের দেওয়া ত্রাণ তুলে দেন তিনি। পাশাপাশি ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত জল জমে থাকায়…

Read More