ডবল ইঞ্জিন সরকারের সুফল, ফের চালু মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় তিন বছর ধরে থমকে থাকা একশো দিনের কাজ অবশেষে শুরু হল শনিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে ‘একশো দিনের…

Read More

চর কাদিরপুরে রহস্যমৃত্যু, আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ফুল ব্যবসায়ীর দেহ।

মালদা, নিজস্বসংবাদদাতা:- আমবাগানের মধ্যে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অনুমান করছেন পরিবারবর্গ সহ এলাকাবাসী। তবে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। জানা গেছে, মৃত বৃদ্ধের…

Read More

পঞ্চায়েত কার্যালয়ে বিশেষ পুজো, ত্রিবেণীর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি কর্মীরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করল বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পরে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল ছিটিয়ে গোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করা হয়। ওই শুদ্ধিকরণ পর্ব শেষে উপস্থিত কর্মী-সমর্থক ও স্থানীয়দের মধ্যে লাডু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির একাধিক…

Read More

প্রেমে প্রতারণার অভিযোগ, বিষ খেয়ে যুবকের মৃত্যু— কালীনগরে বিচারের দাবিতে বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাঙন এবং প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে বিষ খেয়ে এক তরুণের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাজিরপুর পঞ্চায়েতের খাঁপুর কালীনগর এলাকায়। মৃত তরুণের নাম বিমান সরকার (২৬)। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে এক তরুণীর বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার ও…

Read More

বন্যা, ভাঙন থেকে বিমানবন্দর—মালদহের প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহ প্রশাসনিক বৈঠক করতে এসে মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সমস্ত বিধায়ক এবং সাংসদদের মালদা কলেজ অডিটোরিয়ামে ডাকা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ভরতপুরের বিধায়ক হুমায়ূণ কবির, চোপরার বিধায়ক হামিদূর রহমান, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান, ইসলামপুরের কানাইলাল আগরওয়ালা, ইটাহারের বিধায়ক মুসারাফ হোসেন,হরিরামপুরের বিধায়ক বিপ্লপ মৈত্র…

Read More

বিজেপি সদর কার্যালয়ে শুভেন্দুকে উষ্ণ অভ্যর্থনা, এরপর প্রশাসনিক বৈঠকে যোগদান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে প্রথমে বাঁধ রোডে জেলা বিজেপির সদর কার্যালয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসার পর তাকে স্বাগত জানান ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু এবং দুই সাংগঠনিক জেলার সভাপতি। প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর কার্যালয়ে গিয়ে নেতৃত্ব দলের সঙ্গে সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত…

Read More

চার জেলার উন্নয়ন পর্যালোচনায় মালদায় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে অংশ নিতে মালদা কলেজ অডিটোরিয়ামে পৌছলেন মালদার মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত হছেন এই বৈঠকে চার জেলার উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More

মালদা কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক, ব্যস্ত জেলা প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যে পালা বদলের পর আজ প্রথমবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে চলছে প্রস্তুতি। বেলা ২টা থেকে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরাও উপস্থিত…

Read More

‘১০০ কোটির দুর্নীতির ইঙ্গিত’ পোস্ট, কাজল গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ।

মালদা, নিজস্বসংবাদদাতা:– সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ কালিতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামীর বিরুদ্ধে।জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাজল গোস্বামী একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ইংরেজবাজার পৌরসভা ১০০ কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন।” এই পোস্টকে…

Read More

১০০ দিনের কাজে নতুন গতি, জটেশ্বরে MGNREGA প্রকল্পের শুভ সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকে ফালাকাটা ব্লকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো MGNREGA প্রকল্পের কাজ। জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর পাটে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কর্মসূচির সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী পাল, উপ-প্রধান অর্ণব ঘোষ, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী ফনিভূষণ রায়, শিল্পী সরকার-সহ অন্যান্য বিশিষ্ট…

Read More