ধূপগুড়ির জমি অধিগ্রহণ কাণ্ডে নয়া মোড়, বিক্রি হওয়া জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধূপগুড়ির মাগুরমারি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন আগে বিক্রি হওয়া একটি জমি দখলের চেষ্টা এবং সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা বর্তমানে নির্দল হিসেবে রাজনীতিতে সক্রিয় এক নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত…

Read More

গোয়ালপোখরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আমজাদ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম আমজাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা আমজাদ একাধিক অপরাধমূলক মামলায় জড়িত বলে অভিযোগ। রাহি খুনের মামলায় অভিযুক্ত মোস্তফার সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর এলাকায় অভিযান চালায় পুলিশ।…

Read More

বড়ঞায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ সুপার, কৃষিজমি নিয়ে চিন্তায় চাষিরা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কুয়ে নদীর জলস্তর বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ হেক্টর বা তারও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র খতিয়ে দেখতে…

Read More

বাসের যান্ত্রিক পরীক্ষা চলাকালীন আগুন, দিনহাটা ডিপোতে চাঞ্চল্য—আহত কর্মী হাসপাতালে।

কুচবিহার – দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- দিনহাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মনোতোষ দেবনাথ নামে এক মেকানিক্যাল কর্মী গুরুতর আহত হন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। অগ্নিকাণ্ডে একটি বাস সম্পূর্ণ পুড়ে গিয়েছে।ঘটনার বিবরণে জানা গিয়েছে,…

Read More

নিগমনগর বাজারে নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ, দিনহাটা-সাহেবগঞ্জ রুটে অবরোধে ভোগান্তি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বাজারের নৈশ প্রহরীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল দিনহাটা এক ব্লকের নিগমনগর বাজারে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হলেন ব্যবসায়ীরা। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে দিনহাটা-সাহেবগঞ্জ রুটে যান চলাচল। ফলে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে। জানা গিয়েছে, গত রাতে তিন যুবক বাইকে চেপে এসে…

Read More

শীতলকুচির আক্রাহাটে রক্তদান শিবির, উদ্যোগ মহিলা মোর্চার ৪, ৫ ও ৬ নম্বর মণ্ডলের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের শীতলকুচির আক্রাহাট বাজারে মহিলা মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। ৪, ৫ ও ৬ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার বহু মানুষ। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মণ্ডল সভাপতিগণ এবং মহিলা মোর্চার কার্যকর্তারা। এদিন শিবিরে এলাকার বহু…

Read More

গলায় দড়ি দেওয়ার দাবি, আবার অ্যাসিড খাওয়ার কথাও—ডলি দাসের মৃত্যু ঘিরে রহস্য।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের নামচাচন্ড ঘোষপাড়া এলাকায় ডলি দাসের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডলি দাসের দেহ বাড়ির ভিতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ছিল বলে দাবি করা হচ্ছে। তবে ঘটনাস্থলে গিয়ে সেই অবস্থায় দেহ দেখতে পাওয়া যায়নি। পরিবারের দাবি ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পুলিশ ইতিমধ্যেই দেহটি সেখান থেকে নামিয়ে নিয়ে যায়। এখানেই…

Read More

থানার কাজ সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি, পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বকুল প্রামাণিকের।

কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাত আনুমানিক ১১টা নাগাদ কালিয়াচক চৌরঙ্গীতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বকুল প্রামাণিক। তাঁর বাড়ি কালিয়াচক থানার নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়াচক থানায় গাড়ি চালানোর কাজ করতেন বকুল প্রামাণিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার রাতে থানার কাজ শেষ…

Read More

চোখের সামনে গঙ্গায় বিলীন আস্থার প্রতীক, প্রাচীন শিব মন্দির হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার ভয়াবহ ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেল দেড়শো বছরের এক প্রাচীন শিব মন্দির। রবিবার মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই চরম বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের চোখের সামনেই আস্ত মন্দিরটি হুড়মুড়িয়ে গঙ্গার প্রবল স্রোতে বিলীন হয়ে যায়।বিগত বেশ কিছুদিন ধরেই মহানন্দটোলা পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামতলা সহ সংলগ্ন এলাকাগুলিতে গঙ্গার তীব্র…

Read More

দীর্ঘ অচলাবস্থার অবসান, কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে অবশেষে নতুন প্রধান নির্বাচন ও বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। পুলিশের কড়া নিরাপত্তা ও টহলদারির মধ্যে বুধবার শান্তিপূর্ণভাবে ভোটাভুটি সম্পন্ন হয়। জানা গিয়েছে, পঞ্চায়েত পরিচালনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির নিরিখে নির্দেশ অনুযায়ী এদিন অনাস্থা ভোট এবং নতুন করে প্রধান…

Read More