বর্ষায় নদীতে যানবাহন নিষিদ্ধ, লীস নদীর আপার স্টিমে ট্রাক্টর নামিয়ে পাথর সরানোর অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, বাগরাকোট:- বর্ষার মরশুমে নদী থেকে বালি-পাথর উত্তোলন ও নি নদীতে যানবাহন নামানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও লীস নদীর আপার স্টিমে ট্রাক্টর নামিয়ে পাথর সরানোর অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে বাগরাকোট এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন ধরে নদী ও নদীবাঁধের উপর মজুত পাথর ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকাদার পেমা লামার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি বেআইনি কাজের অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার সময়ে বাঁধের নিরাপত্তার জন্য মজুত বোল্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে পাথর সরানো হলে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।

পঞ্চায়েত সদস্য সন্তু খাওয়াস মুখিয়া জানান, সরকারি অনুমতি নিয়ে পাথর সরানোর কথা ঠিকাদার জানিয়েছেন, যদিও তিনি নথি নিজে দেখেননি। অন্যদিকে পেমা লামার দাবি, জুরন্তি নদীর সরকারি জরুরি কাজের জন্য প্রশাসনের অনুমতি নিয়েই মজুত পাথর ব্যবহার করা হচ্ছে। এখন প্রশাসনের তদন্তেই প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *