রাস্তায় ঘুরছিল স্ত্রী বার্কিং ডিয়ার! রাঙ্গালিবাজনার পণ্ডিতপাড়া থেকে উদ্ধার বন্যপ্রাণী।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-লোকালয়ের রাস্তায় হঠাৎই পূর্ণবয়স্ক একটি স্ত্রী বার্কিং ডিয়ার ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গালিবাজনায়। আজ পশ্চিম খয়েরবাড়ির পণ্ডিতপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বন্যপ্রাণীটি। মুহূর্তের মধ্যেই হরিণটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়।পরিস্থিতি বুঝে দেরি না করে বনদপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বার্কিং ডিয়ারটিকে…

