সিভিল ডিফেন্স ও সেনা জওয়ানদের সঙ্গে স্পিডবোটে ভূতনিতে বিধায়ক, বন্যাদুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভুতনিতে ত্রাণ না পাওয়ার অভিযোগ ঘোচাতে নিজেই মাঠে নামলেন মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। এদিন সিভিল ডিফেন্সের দুই আধিকারিক এবং ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে স্পিডবোটের মাধ্যমে বন্যা কবলিত সংকরটোলা পুলিশটোলা সহ বিভিন্ন এলাকার বান ভাসীদের হাতে রাজ্য সরকারের দেওয়া ত্রাণ তুলে দেন তিনি। পাশাপাশি ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত জল জমে থাকায় সেই জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তাই ভূতনি ব্রিজ থেকে সরাসরি বাঁধে নামার জন্য একটি লোহার সিঁড়ি তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সিটির কাজও প্রায় শেষের দিকে সেই কাজ পরিদর্শন করেন তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেই তড়িঘড়ি সমস্ত রাস্তাঘাট ঠিক করে যোগাযোগ ব্যবস্থা এবং সুখা মরশুমে বাঁধের কাজ করার আশ্বাস দেন তিনি।

