সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’, মালদায় সার্ধশতবর্ষ উদযাপনে উপস্থিত স্কুলশিক্ষামন্ত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল মালদা শহরের অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে। বিদ্যা ভারতী পরিচালিত এই বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, প্রতাপ সিং সহ…

Read More

এক কুকুরের কামড়ে আতঙ্ক হবিবপুরে, ভ্যাকসিন নিতে হাসপাতালে ছুটলেন ৮–১০ জন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — হবিবপুর থানার অন্তর্গত আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি থেকে শুরু করে ঘোষপাড়া, চাঁদপাড়া-সহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কুকুরের কামড়ে ইতিমধ্যেই প্রায় ৮ থেকে ১০ জন আক্রান্ত হয়েছেন। আহতদের সকলকেই ভ্যাকসিন নেওয়ার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে যেতে হয়েছে।স্থানীয়দের দাবি, এদিন একটি কুকুর ছাতিয়ানগাছি-সহ…

Read More

ফালাকাটা কৃষক বাজারে নতুন পরিকাঠামো, আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – রবিবার ফালাকাটা কৃষক বাজার চত্বরে নবনির্মিত বিভিন্ন পরিকাঠামোর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে পরিকাঠামোগুলির উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক ময়ূরী ভাসু-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Read More

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা, পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত রায়খান এলাকায় ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর নাবালিকার পরিবার আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে।ঘটনার খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের প্রতিনিধিরা নাবালিকার বাড়িতে যান। তাঁরা নির্যাতিতার পরিবারের…

Read More

কলেজে NCC এডিজির উপস্থিতিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এনসিসির এডিজি মেজর জেনারেল অমর পাল সিং চাহাল সেনা পদকপ্রাপ্ত (সেনা মেডেল) বৃহস্পতিবার পতিরামের যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ পরিদর্শন করেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চা-চক্রেও অংশ নেন অতিথিরা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কলেজের জিবি প্রেসিডেন্ট বুধরাই টুডু। ছিলেন ‘মিঠি মিঠি’ ও ‘মিশন টেন…

Read More

কলেজপাড়া পুজোর সুবর্ণজয়ন্তীতে তিন দিনের ভাস্কর্য কর্মশালা, অংশ নিল ২০ কচিকাঁচা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার কলেজপাড়ার স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে শুরু হল তিন দিনের নি:শুল্ক ভাস্কর্য নির্মাণ কর্মশালা। কলেজপাড়া সর্বজনীন দুর্গা পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, কর্মশালায় এলাকার প্রায় ২০ জন কচিকাঁচা অংশ নিয়েছে। তাঁদের হাতে-কলমে ভাস্কর্য তৈরির বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। আয়োজকদের দাবি, শিশুদের মধ্যে শিল্পীসত্তার বিকাশ এবং সাংস্কৃতিক মনোভাব…

Read More

SIR আধিকারিকদের ঘেরাও-হামলার অভিযোগের তদন্ত, NIA দফতরে হাজির সাবিনা ইয়াসমিন।

নিউটাউন, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়িতে ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার অভিযোগের তদন্তে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সেই তলবের পর আজ নিউটাউনে NIA-এর দফতরে হাজিরা দেন তিনি। তদন্তের অংশ হিসেবেই বিধায়কের এই হাজিরা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোথাবাড়িতে SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার…

Read More

পাকুয়াহাটে আইসিডিএস কর্মসূচি, পুষ্টিকর খাবারের প্রদর্শনী ও বাল্যবিবাহ রোধে সচেতনতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বামনগোলা ব্লক কমিউনিটি হলে প্রদীপ পরিচালন এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আইসিডিএস প্রজেক্টের গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী, সহায়িকা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বরী হেমব্রম, বামনগোলা ব্লকের সিডিপিও মোহাম্মদ রেজা এবং বামনগোলা পঞ্চায়েত…

Read More

বুকে কালো ব্যাজ, হাতে প্ল্যাকার্ড—শিক্ষক নিগ্রহের প্রতিবাদে গাজোলে মৌন মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শিক্ষক নিগ্রহের প্রতিবাদে পথে নামলেন দলমত নির্বিশেষে শিক্ষক-শিক্ষিকারা। হাতে প্ল্যাকার্ড, বুকে কালো ব্যাজ—প্রথমে নীরব মিছিল, এরপর পথসভা। বৃষ্টিভেজা সন্ধ্যায় নিজেদের ক্ষোভ উগরে দিয়ে একটাই দাবি তুললেন তাঁরা—শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।বুধবার শেষ বিকেলে গাজোল ব্লক গেট থেকে শুরু হয় শিক্ষক-শিক্ষিকাদের মৌন মিছিল। বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড…

Read More

পুজো পোর্টালে তথ্য আপলোডের প্রশিক্ষণ, গাজোলে পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক সভা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—আসন্ন দুর্গাপুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে মালদার গাজোলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা। বুধবার বিকালের শেষভাগে, গাজোল পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে অন্নদাশঙ্কর সদনের দোতলায় এই বিশেষ সভার আয়োজন করা হয়। এলাকার দুর্গাপুজো উৎসব কমিটিগুলোকে নিয়ে আয়োজিত এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল উৎসবের দিনগুলোতে আইন-শৃঙ্খলা…

Read More