পার্কিং বিতর্কের জেরে ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ফুচকার ঠেলা গাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন মালদহে। অভিযোগ, প্রতিবেশি দুই যুবক হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন ফুচকা বিক্রেতাকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনী গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত রাইজুল হোসেন(৩৫) মোথাবাড়ির সংশ্লিষ্ট গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে…

Read More

ট্রাফিক নিয়ম মানার আহ্বান, পোস্ট অফিস মোড়ে সচেতনতা অভিযান মালদা পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার…

Read More

মারধরের অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ আইনজীবী, অভিযোগ অস্বীকার ভূমি দফতরের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—– ভূমি ও ভূমি সংস্কার দফতরে ‘দালালরাজের’ অভিযোগ তুলে সরব হলেন মালদহের এক আইনজীবী। মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। আক্রান্ত আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ। জেলা প্রশাসনেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুলিশে অভিযোগ জানানোর পরেও ভূমি…

Read More

সাত সকালে বাথরুমে বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে পরিবার ও প্রতিবেশীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিষধর সাপ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ইংরেজবাজারের কৃষ্ণপার্ক এলাকায় বুধবার সাত সকালে অখিল সরকারের বাড়ির বাথরুমে বিশালাকার বিষধর চন্দ্রবোড়া সাপের দেখা পাওয়া যায়। জানা যায়, সকাল সাতটা নাগাদ বাড়ির লোকজন যখন বাথরুমে ঢোকতে যায় সে সময় বাথরুমের ভেতরেই সাপটি বিকট শব্দ করতে থাকে, দেখে বাড়ির লোকজন আতঙ্ক হয়ে পড়ে। দেখতে ভীড় জমায়…

Read More

১২ নম্বর জাতীয় সড়কে বোলেরোর ধাক্কায় গুরুতর আহত দুই, তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদার ১২ নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদা এলাকার মিশন রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। সোমবার এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়কের ধারে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে পিছন…

Read More

মালদা টাউন জিআরপির বড় সাফল্য, ট্রেন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে আটক চার।

মালদা, নিজস্ব সংবাদদাতা : পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২…

Read More

রাজ্যে পালাবদলের পর মালদায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ইস্তফার ঝড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যে পালাবদলের পর মালদার বামনগোলা ব্লকের তৃণমূল পরিচালিত পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ চার-চারজন সঞ্চালকের ইস্তফা। মঙ্গলবার তারা ছয়জন মিলে একযোগে ইস্তফা দেওয়ার জন্য জোর চাঞ্চল্য ও গুঞ্জন তৈরি হল গোটা পাকুয়াহাট এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩০টি। এরমধ্যে গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরীক্ষে তৃণমূলের দখলে…

Read More

আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ, মালদায় মুখোমুখি বিজেপি কর্মী ও তৃণমূল কাউন্সিলর।

মালদা, ইংরেজবাজা, নিজস্ব সংবাদদাতা :-ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোরাপীড় ঘোষপাড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী সুনীল রায় তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার ও তাঁর ঘনিষ্ঠ রাজকুমার ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ, গত ১৮ই মার্চ ২০২৬ তারিখে ঘোরাপীর স্ট্যান্ডে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে…

Read More

মানিকচকে রক্তাক্ত পরিণতি পারিবারিক অশান্তির, পিসার বিরুদ্ধে খুনের অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পিসার হাতে খুন যুবক। মৃত যুবকের নাম শেখ রবিউল (২৮)। ঘটনা সম্পর্কে জানা গেছে সোমবার রাতে পশ্চিম পাড়ার বাসিন্দা আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে বচসা বাঁধে তারই বৌদি সালমার সাথে। সেই সময় আলতাফ মমিন সালমা এবং তার মা আকলিমাকে মারধর করে। এই মারধরের বিষয়ে নিজের…

Read More

রাতভর বৃষ্টিতে ডুবল আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড, জনজীবন বিপর্যস্ত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের ৫, ৮, ৯ ও ১৫ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। ফলে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমে থাকায়…

Read More