জয়গাঁগামী সড়কে ডাইভারশন সেতু ভেঙে যান চলাচল ব্যাহত, দুর্ভোগে সাধারণ মানুষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : জয়গাঁ গামী প্রধান সড়কে স্থিত গোবরজদী নদীর ডাইভারশন সেতু ভেঙ্গে গেল। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ গামী সড়কে বিবাড়ি এলাকায় যে গোবরজদী ডাইভারশন সেতু রয়েছে গতকাল রাতে জলের স্রোতে ভেঙ্গে যায়। যোগাযোগ প্রায় বন্ধ। সেতুর দুধারে গাড়ি দাড়িয়ে রয়েছে। ছোটো গাড়ি গুলো পাশে পুরানো সেতু দিয়ে চলাচল করছে গতকাল রাত থেকে…

Read More

বীরকিটি নদীর পবিত্র জল দিয়ে মহাস্নান, জটেশ্বর শিব মন্দিরে ধর্মীয় আবহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার জটেশ্বর রথযাত্রা কমিটির উদ্যোগে জটেশ্বর শিব মন্দিরে ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বীরকিটি নদী থেকে পবিত্র জল আনা হয়। এরপর দুধ, ঘি, মধু ও পবিত্র জল দিয়ে শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর মহাস্নান সম্পন্ন হয়।পূজা-অর্চনার পর ভক্তদের মধ্যে প্রসাদ…

Read More

আলিপুরদুয়ারের চা বাগানে মিলল চিতাবাঘের দেহ, তদন্তে বন দপ্তর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চা বাগান ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে বাগানের B6 নম্বর সেকশনে ওই চিতাবাঘের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।পাশাপাশি ঘটনাস্থলে…

Read More

বীর সিধু-কানুর আত্মবলিদান স্মরণে ফালাকাটায় বিজেপির হুল দিবস পালন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ১৩/৩৭ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। অনুষ্ঠানের সূচনায় বীর সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। পরে দলীয় নেতৃত্বের বক্তব্যে সিধু-কানুর আদর্শ, আত্মবলিদান কথা তুলে ধরা…

Read More

জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ফালাকাটায়।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : বুধবার ফালাকাটা ব্লক অফিসে ডেপুটেশন দিল সারা বাংলা ই-রিক্সা চালক ইউনিয়ন। এদিন টোটো চালকদের একটি মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ব্লক অফিসে পৌঁছয়। পরে বিডিও-র কাছে দাবি সংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি, পুলিশের অযথা হয়রানি বন্ধ, টোটো চলাচলের বিধিনিষেধ শিথিল-সহ…

Read More

সাহেবগঞ্জে বাড়িতে পুলিশের হানা, ৭৫ কেজির বেশি গাঁজা উদ্ধার।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা :- গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনহাটা-২ ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের বসকোটাল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ছয়টি নাইলনের বস্তা থেকে মোট ৭৫.১০ কেজি গাঁজা সদৃশ মাদকদ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক মাহুবার মিয়া অভিযানের…

Read More

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা : – বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর ঘুরতে যাওয়ার নাম করে একটি বেসরকারি রিসোর্টে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার ভাই লাবু আলমের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হয়…

Read More

মালদায় বড়সড় অভিযান, ৪ লক্ষ টাকার ২১৬টি মোবাইল উদ্ধার; ধরা পড়ল চার পাচারকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মালদা—- ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। বি.এসএফ-এ সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার-চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন এবং মুন্সী সরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল…

Read More

প্রকৃত উপভোক্তারা বঞ্চিত! আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন শুরু হতেই তার অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের মুচিয়া গোলাপট্টি গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযোগ করেন, বিজেপির এক সক্রিয় কর্মী সঞ্জীব মহালদার বেছে বেছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন। প্রকৃত উপভোক্তাদের…

Read More

ডামডিমে ব্যাংকের সিএসপি কেন্দ্র ঘিরে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসী।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের সাইলি চা বাগানের বেতবাড়ি ডিভিশনে অবস্থিত একটি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) কেন্দ্রকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ডামডিম গ্রাম পঞ্চায়েতের সদস্য আজাদ বারার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন গ্রাহক। স্থানীয় সূত্রে…

Read More