মালদায় মাদকবিরোধী অভিযানে ধরা পড়ল কারবারি, উদ্ধার বিপুল ব্রাউন সুগার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটপর্ব মিটতেই ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। মোজমপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এক মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৌসিফ আলম, বয়স ২০ বছর। বাড়ি কালিয়াচকের মোজমপুরের বালুগ্রাম এলাকায়। রবিবার…

