হাতিশাবকের নামকরণ থেকে মেডিক্যাল কলেজ—জলদাপাড়ায় একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জলদাপাড়ার দুটো হস্তি শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।সুভাষিনি চা বাগানের অনুষ্ঠান শেষে এদিন জলদাপাড়া জাতীয় উদ্যানে আসেন মুখ্যমন্ত্রী। এদিন জলদাপাড়াতে জঙ্গল সাফারি করেন।মুখ্যমন্ত্রী জানান মার্চের মধ্যে হলং বাংলো কাজ শেষ হয়ে যাবে। তিনি আরো জানান আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ হবে। শীঘ্র হাসিমারা এয়ারপোর্ট হবে।

Read More

ধামসা-মাদলের তালে করম বিসর্জন, ডুয়ার্সের ডীমা ঘাটে উৎসবের আবহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব করম পুজো ঘিরে উৎসবের আমেজ ডুয়ার্সজুড়ে। গতকাল রাতে বিভিন্ন এলাকায় রীতি মেনে করম পুজো অনুষ্ঠিত হওয়ার পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে করম বিসর্জন। আলিপুরদুয়ার জেলার অন্যতম বৃহৎ করম বিসর্জন ঘাট ডীমা ঘাটে সকাল থেকেই চলছে বিসর্জন পর্ব।ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে একের পর এক করম…

Read More

ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক বন্ধে প্রচার, কুমারগঞ্জে ৮ পঞ্চায়েতে স্বচ্ছতা অভিযান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েতে একযোগে শুরু হল স্বচ্ছতা কর্মসূচি। ডেঙ্গু প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রচার ও লিফলেট বিলি করা হয়। গোপালগঞ্জ বাজারেও এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শুভঙ্কর সাহা, জয়েন্ট বিডিও নাজমুল হক এবং ব্লকের পাবলিক…

Read More

অভাবের সংসারে আচমকা আনন্দের হাওয়া, ১২০ টাকায় এক কোটি জিতলেন বিষ্ণু দাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- হিন্দিতে একটি প্রচলিত প্রবাদ রয়েছে উপরওয়ালা যব দেতা হ্যায়, তো ছপ্পর ফাড়কে দেতা হ্যায়’।’ ফালাকাটা ব্লকের জটেশ্বর আলীনগর বাঁধের পাড় এলাকার বাসিন্দা বিষ্ণু দাসের জীবনে যেন সেই প্রবাদই সত্যি হয়ে ধরা দিল। দীর্ঘদিনের অভাব-অনটনের সংসারে আচমকাই নেমে এল আনন্দের হাওয়া। মাত্র ১২০ টাকার লটারির টিকিট কেটে এক কোটি টাকার প্রথম পুরস্কার…

Read More

জলদাপাড়ায় দুই হাতিশাবকের নামকরণ মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জলদাপাড়া অভয়ারণ্যে দুই হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটির নাম চৈতন্য ও অপরটির নাম সুলক্ষণা। কেন এই নামকরণ? একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাবা মায়ের নামের সঙ্গে মিল রেখে হস্তিশাবকদের নামকরণ করতে হয়। তাই পরম্পরা ও বন আধিকারিকদের পরামর্শ মেনে এই নামকরণ করা হয়েছে।

Read More

বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে মালদায় রাজ্য সড়ক অবরোধ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল, কিন্তু মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।মঙ্গলবার স্টেশন মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার পুরুষ ও মহিলারা। তাঁদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে এক বিএসএফ জওয়ান…

Read More

শুভেন্দু অধিকারীর সফর ঘিরে সাজসাজ রব, আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে চূড়ান্ত প্রস্তুতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবার আলিপুরদুয়ারে আসছেন শুভেন্দু অধিকারী ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার আগে আলিপুরদুয়ারের সুভাষিনী চাবাগান ময়দানে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

Read More

বিজেপি প্রাক্তন প্রার্থী-সহ কর্মীদের ধারালো অস্ত্রের কোপ, তৃণমূল সদস্যের পরিবারের বিরুদ্ধে অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :— পঞ্চায়েত নির্বাচনের পুরনো রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকার নলডুবি। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী মিলন ঘোষ-সহ কয়েকজন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ও তাঁর পরিবারের বিরুদ্ধে।ঘটনার পর অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর করা…

Read More

বাচ্চাদের টিফিন বক্সে কোটি টাকার ব্রাউন সুগার! গাজোলে পুলিশের জালে দুই মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলা থেকে বিহারে পাচারের আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করে বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার অন্তর্গত টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে দুই মহিলাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ।…

Read More

বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানের আগে সুভাষিনী ময়দানে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – আগামীকাল হাসিমারা সুভাষিনি ময়দানে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বনদফতরের থেকে আয়োজিত বিশ্ব গণ্ডার দিবস অনুষ্ঠানে তিনি আসবেন তার পূর্বে আজ সুভাষিনি ময়দান শুদ্ধিকরণ করল বিজেপি নেতৃত্বরা। রীতিমতো পুরোহিতকে দিয়ে পুজো করে গঙ্গা জল ছিটিয়ে সুভাষিনি ময়দান শুদ্ধিকরণ করা হয়। এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক অলক মিত্র জানান এই সুভাষিনি ময়দানে…

Read More