ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক বন্ধে প্রচার, কুমারগঞ্জে ৮ পঞ্চায়েতে স্বচ্ছতা অভিযান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েতে একযোগে শুরু হল স্বচ্ছতা কর্মসূচি। ডেঙ্গু প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রচার ও লিফলেট বিলি করা হয়। গোপালগঞ্জ বাজারেও এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শুভঙ্কর সাহা, জয়েন্ট বিডিও নাজমুল হক এবং ব্লকের পাবলিক হেল্থ সুপারভাইজার জাহাঙ্গীর আলম সর্দার। এছাড়াও ভিসিটি ও ভিআরপি টিমের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমা জল সরানোর বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার না করার আবেদন জানানো হয়। কর্মসূচিতে আধিকারিকরাও নিজেরা পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়ে অংশগ্রহণ করেন। ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দিনভর এই কর্মসূচি চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *