কোলাঘাটে ফুলের হাব ও জেলায় ক্লাস্টার প্রকল্পের ঘোষণা, স্বাগত ফুলচাষী-ফুলব্যবসায়ীদের।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের অন্যতম প্রধান কৃষিজ ফসল “ফুল” চাষের বিপণনের উপযুক্ত সুবিধা সুনিশ্চিত করতে কোলাঘাট এলাকায় একটি সুসংহত ফ্লাওয়ার মার্কেট হাব (যেখানে গ্রেডিং-সর্টিং-প্যাকিং ও কোল্ড চেনের সুবিধা থাকবে) গড়ে তোলার যে ঘোষণা ২২ জুন নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষনে করেছেন এবং সেজন্য ১০ কোটি…

