ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতিতে ১৫ লক্ষ টাকা! গ্রেফতার অজিত মাইতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি গ্রেফতার। তৃণমূলেরই এক দলীয় কর্মীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার সকালে মাদপুর স্টেশন সংলগ্ন নিজের বাড়ি থেকে অজিত মাইতিকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। অভিযোগকারী পিংলা ব্লকের ২ নম্বর জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ দাস।…

Read More

অতি ভারী বৃষ্টিতে বাড়ল শিলাবতীর জল, জলের তলায় হুমগড়-পাথরবেড়িয়া কজওয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের জেরে শিলাবতী নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড়-পাথরবেড়িয়া রাস্তার কজওয়ের উপর দিয়ে বইছে জল। পরিস্থিতি এমনই যে, কজওয়ের উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে যান চলাচল। এর ফলে চরম সমস্যায় পড়েছেন…

Read More

CII-এর পূর্ব ভারতের সর্ববৃহৎ সেফটি সিম্পোজিয়াম ও এক্সিবিশনের ২০তম বর্ষ, বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে জমকালো আয়োজন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:– পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সেফটি সিম্পোজিয়াম ও এক্সিবিশনের ২০তম বর্ষে বিশেষ আয়োজন করল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)। কলকাতার বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিল্পক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও প্রশাসনিক মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CII পূর্বাঞ্চলীয় নিরাপত্তা উপকমিটির…

Read More

SIR আধিকারিকদের ঘেরাও-হামলার অভিযোগের তদন্ত, NIA দফতরে হাজির সাবিনা ইয়াসমিন।

নিউটাউন, নিজস্ব সংবাদদাতা:– মালদার মোথাবাড়িতে ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার অভিযোগের তদন্তে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সেই তলবের পর আজ নিউটাউনে NIA-এর দফতরে হাজিরা দেন তিনি। তদন্তের অংশ হিসেবেই বিধায়কের এই হাজিরা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোথাবাড়িতে SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার…

Read More

রাস্তার উপর জল, দুর্গন্ধে নাজেহাল! নিশ্চিন্দার ১৯৫ ও ১৯২ বুথে দীর্ঘদিনের জল-যন্ত্রণা।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা: বেহাল রাস্তা, দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জল এবং দুর্গন্ধ—এই তিন সমস্যায় কার্যত নাজেহাল হাওড়ার ডোমজুড় বিধানসভার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের ১৯৫ ও ১৯২ নম্বর বুথের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন রাস্তার উপর জমে রয়েছে নোংরা জল। সেই জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। স্থানীয়…

Read More

পাকুয়াহাটে আইসিডিএস কর্মসূচি, পুষ্টিকর খাবারের প্রদর্শনী ও বাল্যবিবাহ রোধে সচেতনতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বামনগোলা ব্লক কমিউনিটি হলে প্রদীপ পরিচালন এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আইসিডিএস প্রজেক্টের গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী, সহায়িকা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বরী হেমব্রম, বামনগোলা ব্লকের সিডিপিও মোহাম্মদ রেজা এবং বামনগোলা পঞ্চায়েত…

Read More

বুকে কালো ব্যাজ, হাতে প্ল্যাকার্ড—শিক্ষক নিগ্রহের প্রতিবাদে গাজোলে মৌন মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শিক্ষক নিগ্রহের প্রতিবাদে পথে নামলেন দলমত নির্বিশেষে শিক্ষক-শিক্ষিকারা। হাতে প্ল্যাকার্ড, বুকে কালো ব্যাজ—প্রথমে নীরব মিছিল, এরপর পথসভা। বৃষ্টিভেজা সন্ধ্যায় নিজেদের ক্ষোভ উগরে দিয়ে একটাই দাবি তুললেন তাঁরা—শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।বুধবার শেষ বিকেলে গাজোল ব্লক গেট থেকে শুরু হয় শিক্ষক-শিক্ষিকাদের মৌন মিছিল। বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড…

Read More

পুজো পোর্টালে তথ্য আপলোডের প্রশিক্ষণ, গাজোলে পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক সভা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—আসন্ন দুর্গাপুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে মালদার গাজোলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা। বুধবার বিকালের শেষভাগে, গাজোল পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে অন্নদাশঙ্কর সদনের দোতলায় এই বিশেষ সভার আয়োজন করা হয়। এলাকার দুর্গাপুজো উৎসব কমিটিগুলোকে নিয়ে আয়োজিত এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল উৎসবের দিনগুলোতে আইন-শৃঙ্খলা…

Read More

দুর্গাপুজোয় নিরাপত্তা ও সরকারি নির্দেশিকা মানার বার্তা, চন্দ্রকোনারোডে প্রশাসনিক বৈঠক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসবকে সামনে রেখে ব্লকের সমস্ত দুর্গাপুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল গড়বেতা ৩ নম্বর ব্লক প্রশাসন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনারোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য-সহ প্রশাসন ও…

Read More

ক্যাটলিনা চ্যানেল জয় মেদিনীপুরের আফরিন যাবিরের, আন্তর্জাতিক সাঁতারে ফের নজরকাড়া সাফল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন যাবির এবার জয় করলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্যাটলিনা চ্যানেল। ২২ সেপ্টেম্বর আমেরিকার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন আফরিন। দীর্ঘ প্রায় ৩২.৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে তাঁকে মোকাবিলা করতে হয়েছে প্রবল ঢেউ, প্রতিকূল সমুদ্রস্রোত…

Read More