মারধরের অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ আইনজীবী, অভিযোগ অস্বীকার ভূমি দফতরের।
মালদা, নিজস্ব সংবাদদাতা :—– ভূমি ও ভূমি সংস্কার দফতরে ‘দালালরাজের’ অভিযোগ তুলে সরব হলেন মালদহের এক আইনজীবী। মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। আক্রান্ত আইনজীবী মানিকচকের দাল্লুটোলার বাসিন্দা গোলাম নবী আজাদ। জেলা প্রশাসনেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুলিশে অভিযোগ জানানোর পরেও ভূমি…

