গ্যাসের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে চন্দ্রকোনা রোডে সিপিআই(এম)-এর বিক্ষোভ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রদান সহ একাধিক দাবিদাবা নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল ও BDO কে স্মারকলিপি প্রদান করল CPI(M) নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এই দিন উপস্থিত ছিলেন দাপুটে নেতা সুশান্ত ঘোষ,সনৎ চক্রবর্তী সহ অন্যান্য CPI(M) নেতাকর্মীরা।

