নৃত্য-সঙ্গীত-আবৃত্তি-নাটকে জমজমাট সৃজনোৎসব, মঞ্চ মাতালেন ৮০-র বেশি শিক্ষার্থী।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- আগমনীর সুরে শিক্ষক দিবসের শ্রদ্ধাঞ্জলি। ২৭শে সেপ্টেম্বর, রবিবার বিকেলে বালুরঘাট শহরের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হল সুর সঙ্গম কলা কেন্দ্রের সাংস্কৃতিক উৎসব ‘সৃজনোৎসব’। বালুরঘাটের খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় পাড়া স্থিত সুর সঙ্গম কলা কেন্দ্রের কর্ণধার শিক্ষিকা বাবলি দাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের প্রতি…

