‘ইন্ডিয়া জোট কাগজেই ছিল, কাগজেই থাকবে’, মেদিনীপুরে জোটকে নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতিবামপন্থীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের মাটিতে দেশের বিরোধিতা, দেশের বিরুদ্ধে স্লোগান কিংবা কোনওরকম চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে দাবি করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের উদয়পল্লীতে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে চা-চক্রে অংশ নেওয়ার পাশাপাশি…

Read More

নকল চালের খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা, শিলিগুড়িতে চাঞ্চল্য।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা : – একটি নামী ব্র্যান্ডের ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠল এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে নিম্নমানের বা নকল চাল বাজারে বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি কভার করতে…

Read More

সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময়, বারাসাত প্রেসক্লাবে বিশেষ কর্মশালা।

বারাসাত, নিজস্ব সংবাদদাতা: সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বারাসাত প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হল দুই দিনব্যাপী বিশেষ সাংবাদিক কর্মশালা। ক্লাবের সম্পাদক ও সহ-সম্পাদকের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রবীণ থেকে নবীন—বিভিন্ন প্রজন্মের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। দুই দিনের এই কর্মশালায় সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, পেশাগত চলার পথে ওঠাপড়া এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনের নানা দিক…

Read More

শান্ত এলাকায় গুলির শব্দ, বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা নিহত।

বোলপুর, নিজস্ব সংবাদদাতা: বোলপুরের তুলনামূলক শান্ত এলাকায় রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায়। মৃতের নাম চন্দন ভল্লা। তাঁর বাবার নাম তামাল ভল্লা। জানা গিয়েছে, চন্দন ভল্লা বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।…

Read More

শ্রমিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে BMS নেতা, ‘ঘোলা জলে মাছ ধরার চেষ্টা’ নিয়ে কটাক্ষ।

গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মজদুর সংঘের (BMS) পক্ষ থেকে গয়েশপুরে আয়োজন করা হল একদিনের ‘অভ্যাস বর্গ’। মূলত কলকারখানার শ্রমিকদের নিয়ে কাজ করা এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা অংশগ্রহণ করেন। গয়েশপুরের বিক্রমপুর মৎস্য সমিতির হলঘরে অনুষ্ঠিত এই অভ্যাস বর্গে উপস্থিত ছিলেন নদিয়া জেলা BMS-এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস-সহ সংগঠনের অন্যান্য…

Read More

SIR ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রায়গঞ্জে অভিনব প্রতিবাদ।

রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা: কোমরে দড়ি বাঁধা এক ব্যক্তিকে ঘোরানো হচ্ছে, আর তাঁর সঙ্গে প্রতীকীভাবে জুড়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম। SIR ইস্যুতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কংগ্রেসের এই অভিনব প্রতিবাদ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। SIR প্রক্রিয়ার প্রতিবাদে সোমবার রায়গঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জাতীয় কংগ্রেস। কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয় কংগ্রেসের…

Read More

ডেঙ্গু সচেতনতা মাসে পড়ুয়াদের অঙ্কনে উঠে এল প্রতিরোধের বার্তা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পালিত হল ডেঙ্গু সচেতনতা মাস। কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।ডেঙ্গুর প্রকোপ রুখতে বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। অঙ্কনের মাধ্যমে…

Read More

অনুষ্ঠান থেকে ফেরার পথে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। অভিযোগ, বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পর ওই নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর বুড়ামারা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ওই নাবালিকা তার পরিচিত এক যুবকের সঙ্গে…

Read More

খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা মহিলা পরিচালিত দুর্গোৎসবের, বোরোজামে উৎসাহ-উদ্দীপনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বোরোজাম গ্রামে এবার মহিলা পরিচালিত দুর্গোৎসবের আয়োজন। সোমবার পুজো-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পূজা। জানা গিয়েছে, প্রথম বছরেই এই পুজোকে ঘিরে প্রায় ২ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পুজোর কয়েক দিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি সমাজসেবামূলক…

Read More

স্কুলে পড়ুয়া মাত্র ৭, প্রধান শিক্ষিকা অনুপস্থিত—সেন্ট্রাল স্কুল ফর গার্লসে আচমকা পরিদর্শন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— স্কুলে পড়ুয়া নেই, শিক্ষিকারা হাজিরা খাতায় সই করে চলে যান—এমন অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল জেলা শিক্ষা দপ্তর। সোমবার দুপুরে ইংরেজবাজার শহরের বিএস রোডের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাই স্কুলে আচমকা পরিদর্শনে যান জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি তথা এআই অফ স্কুলস শুকদেব প্রামাণিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম…

Read More