“সবুজ বাঁচাও, সবুজ দেখাও” — অরণ্য সপ্তাহের শেষ দিনে ইন্দপুরে বনমহোৎসব পালিত।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে ১৪ ই জুলাই থেকে অরন্য সপ্তাহ পালিত হল। অরন্য সপ্তাহের শেষ দিনে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে ও ইন্দপুর বনাঞ্চলের আয়োজনে বনমহোৎসব পালিত হল।রবিবার ইন্দপুর বনাঞ্চল কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন দফতর জানায়, এলাকার বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হয়, বিভিন্ন বিভাগে সফলদের পুরস্কৃত…

Read More

বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘি কলোনি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘি কলোনি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। পঞ্চান্ন বছর বয়সী মৃত শ্যামলী সাঁতরার বাড়ি স্থানীয় ভিমাহার গ্রামে হলেও সরিষাদিঘি এলাকায় তিনি গত কয়েকবছর ধরে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয় এলাকায় ভিক্ষে করেই তাঁর দিন চলত। পুলিশ সূত্রে খবর বছর ৩০ আগে নিজের স্ত্রীকে খুন…

Read More

সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। গতকাল থেকেই সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে। এর ফলে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ…

Read More

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহীন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতড়া বাজারে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজ্যের খাদ্য…

Read More

কোনোরমক আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- কোনোরমক আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। রাত ২ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে থাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে।…

Read More

রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার সহ বেশ কয়েক জনকে ‘বের করে’ দেওয়ার অভিযোগ উঠলো।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- এবার রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার সহ বেশ কয়েক জনকে ‘বের করে’ দেওয়ার অভিযোগ উঠলো। আর এই কাজটি করেছেন দলের রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোর শ্যালকের ছেলে, স্থানীয় যুব তৃণমূল নেতা অরুপ মাহাতো করেছেন বলে অভিযোগ।

Read More

বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাতড়া মহকুমা হাসপাতালে। আঘাত কারোরই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা…

Read More

মাদক পাচারের আগেই পুলিশের জালে পাচারকারী

খয়রাশোল, নিজস্ব সংবাদদাতা:- মাদক পাচারের আগেই পুলিশের জালে পাচারকারী। ঘটনাটি খয়রাশোল থানার সারিবাগান মোড় থেকে পাঁচড়া মোড় যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে। ধৃতের কাছে থেকে দু’কেজির মত কোডাইন মিক্সচার মাদক দ্রব্য উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। ধৃতের নাম ফুলচাঁদ সেখ ওরফে চাঁদ সেখ। বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ফুলচাঁদ সেখ…

Read More

ম্যাসেজে ক্লিক করতেই চরম সর্বনাশ, পর্যায় ক্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতে থাকে প্রায় আড়াই লক্ষ টাকা।

সারেঙ্গা, নিজস্ব সংবাদদাতা:- পেশায় ব্যবসায়ী জয়ন্ত হালদারের দাবি, গত ২৭ মে সন্ধ্যায় একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে একটি ফোন আসে। রিসিভ করতেই ফোনের ওপার থেকে বলা হয় আপনার মোবাইলটি আপডেট করুন। একথা বলার পর ফোন কেটে গেলে আসে একটি ম্যাসেজ। আর ওই ম্যাসেজে ক্লিক করতেই চরম সর্বনাশ। পর্যায় ক্রমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া…

Read More

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতকোত্তর উন্নত ভবিষ্যতের দিশা দেখাতে কোতুলপুর ষ্টার লজে অনুষ্ঠিত হলো শিক্ষামেলা।

কোতুলপুর, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতকোত্তর উন্নত ভবিষ্যতের দিশা দেখাতে কোতুলপুর ষ্টার লজে অনুষ্ঠিত হলো শিক্ষামেলা। সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ে তুলতে এগিয়ে এলো গ্লোবাল একাডেমি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তারা কোন দিকে পড়াশোনা করবে কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে কি কি সুবিধা আছে সমস্ত কিছু নিয়েই খুঁটিনাটি আলোচনা করলেন…

Read More