মোদীর জন্মদিন ঘিরে উড়িয়াসাই আশ্রমে বিশেষ আয়োজন, প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনা মহিলা কর্মীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের উড়িয়াসাই আশ্রমে প্রদীপ প্রজ্জ্বলন BJP মহিলা কর্মী-সমর্থকদের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপির সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন।প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় আশ্রম চত্বরে কয়েকশো প্রদীপ জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করেন মহিলা কর্মী-সমর্থকেরা। জন্মদিন ঘিরে এদিন উৎসবের আবহ তৈরি হয় উড়িয়াসাই আশ্রমে।

Read More

উৎসবের আবহে চন্দ্রকোনারোডে বিশ্বকর্মা পুজো, উপস্থিত BMS-এর রাজ্য নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে ঢাকে কাঠি পড়ল ভারতীয় মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোয়। গেরুয়া সাজে সেজে উঠেছে পুজো মণ্ডপ। বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় পুজোর উদ্বোধন। এইদিন উপস্থিত ছিলেন BMS-এর রাজ্য সভাপতি উজ্জ্বল মুখার্জি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মদন রুইদাস, স্থানীয় নেতৃত্ব আকাশদীপ সিনহা, শহর জেলা BMS-এর সভাপতি-সহ সংগঠনের একাধিক…

Read More

চন্দ্রকোনা রোডের পর গড়বেতা-৩, অশান্তির আবহে কাঁচডহরিতে রাজনৈতিক উত্তেজনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পারদ ফের চড়ল। চন্দ্রকোনা রোডে সিপিএমের মিছিলে হামলা ও দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের পর অশান্তির আগুন এবার আছড়ে পড়ল গড়বেতা ৩ নম্বর ব্লকে। কেশপুর থেকে নয়াবসত— একের পর এক জায়গায় মারধর ও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর কাঁচডহরি এলাকাতেও দেখা গেল চরম উত্তেজনা।স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে…

Read More

যুব কংগ্রেস কর্মীর দোকানে চড়াও দুষ্কৃতীরা? বাবা-ছেলেকে মারধরের অভিযোগ গুইয়াদহতে।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- যুব কংগ্রেস কর্মীর দোকানে হামলা ও মারধরের অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন গুইয়াদহ এলাকায়। ওই যুব কংগ্রেসের কর্মী ব্লকের সাধারণ সম্পাদক আরমান খান,অভিযোগ ওই যুব কংগ্রেসের কর্মী যখন নিজেদের বাসন দোকানে বসে ছিলেন তখন বেশ…

Read More

খাদ্য ব্যবসায়ীদের সচেতন করতে গড়বেতায় শিবির, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেলেন ৫০-এর বেশি ব্যবসায়ী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে অনুষ্ঠিত হলো খাদ্য সুরক্ষা সচেতনতা শিবির। এইদিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক কানাইলাল দত্ত-সহ অন্যান্য সদস্য, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক,গড়বেতা থানার ওসি শুভঙ্কর রায় এবং গড়বেতা ব্লকের জয়েন্ট BDO-সহ…

Read More

সিপিএমের মিছিলে হামলার অভিযোগ, পরে জোনাল পার্টি অফিসে ভাঙচুর ও আগুন—চন্দ্রকোনারোডে উত্তেজনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক কর্মসূচকে কেন্দ্র করে উত্তেজনা, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা রোড। সিপিএমের মিছিলে বিজেপির হামলা ও অরাজকতার অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার একাংশ গণতন্ত্রপ্রেমী মানুষ। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। শতরূপ ঘোষ, সুশান্ত ঘোষ ও বিজয় পালের মতো শীর্ষ বাম নেতাদের উপস্থিতিতে চন্দ্রকোনা রোড জোনাল…

Read More

চন্দ্রকোনারোডে বিজেপির মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ, সোমবার পাল্টা কর্মসূচি বামেদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্ত চন্দ্রকোনারোড শহরকে অশান্ত করার চক্রান্ত চলছে! দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তির অপপ্রচারের অভিযোগ তুলে এবার রাস্তায় নামল বিজেপি। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিজেপির ডাকে বের হয় বিশাল প্রতিবাদ মিছিল। বিজেপির দাবি, শহরের শান্ত পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।দলীয় দাবি অনুযায়ী, মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক…

Read More

থানার বাথরুমে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আসামির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায় পুলিশি হেফাজতে আসামির মৃত্যু ঘিরে চাঞ্চল্য।চুরির মামলায় গ্রেফতার হওয়া এক আসামি থানার বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ সুপার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে চন্দ্রকোনা থানা এলাকা থেকে চুরির মামলায় রাহুল রুইদাস…

Read More

বাম-বিজেপির মিছিল মুখোমুখি, বচসা থেকে হাতাহাতির অভিযোগ—চন্দ্রকোনারোডে চড়ছে রাজনৈতিক উত্তাপ

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোডে বামেদের মিছিলকে ঘিরে হাতাহাতির অভিযোগ। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল। মিছিল শহরের রিং রোড পরিক্রমার সময় বিপরীত দিক থেকে আসা বিজেপির মিছিলের সঙ্গে বচসা ও পরে হাতাহাতি বাধে বলে অভিযোগ।যদিও বিজেপির পাল্টা দাবি, বাম আমলের লাঠি-বন্দুকের…

Read More

মিছিলের কয়েক ঘণ্টার মধ্যেই সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- ফের অশান্তির পুনরাবৃত্তি, এবার ভেঙে গুরিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সিপিআইএমের দলীয় কার্যালয় অফিস। এক্ষেত্রে ও অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। সিপিআইএমের অভিযোগ সোমবার বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে মিছিল…

Read More