উৎসবের আবহে চন্দ্রকোনারোডে বিশ্বকর্মা পুজো, উপস্থিত BMS-এর রাজ্য নেতৃত্ব।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে ঢাকে কাঠি পড়ল ভারতীয় মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোয়। গেরুয়া সাজে সেজে উঠেছে পুজো মণ্ডপ। বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় পুজোর উদ্বোধন। এইদিন উপস্থিত ছিলেন BMS-এর রাজ্য সভাপতি উজ্জ্বল মুখার্জি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মদন রুইদাস, স্থানীয় নেতৃত্ব আকাশদীপ সিনহা, শহর জেলা BMS-এর সভাপতি-সহ সংগঠনের একাধিক কার্যকর্তা। নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহে জমজমাট বিশ্বকর্মা পুজোর সূচনা চন্দ্রকোনারোডে।

